রমাদ্বানী চাঁদ
-মুহম্মদ সাঈদুযযামান শ্যামল।
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কবিতা
সাজবো নতুন করে এ মাস ক্ষনে
রহমত,মাগফিরাত আর নাজাতে
হাসবো নবায়নে আলোক বানে ।
সাহরী ক্ষণে খোদায়ী রিযিক গ্রহণ
প্রতি লোকমাতে জান্নাতী সাধ আস্বাদন
খুরমা দানায় পূর্ণতা পায় সুন্নাহ বাধন
অপার নেয়ামতে বান্দার নছীব জাগরণ
রোযার নিয়তে বরকতে ঐ জনে জনে
মাহে রমাদ্বানী চাঁদ ঐ গগনে
গুনাহ থেকে পরহিজ রাখেন রমাদ্বানে
প্রতি পলক জুড়ে যেন নববীসোপান
নফছ কে শেকল পরিয়ে ইছলাহতে সাজান
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায় হক্বের আযান।
ইলাহা সাথে বান্দার নিছবত গোপনে
মাহে রমাদ্বানী চাঁদ ঐ গগনে
প্রতি নফলের বদলাতে ফরজের সওয়াব
নিদ্রা মাঝেও যিকিরের ফজিলত বেহিসাব
খোদ খোদায়ী আলিঙ্গনে হয় ইতেকাফ
মুহতাজীতে বান্দা বিলকুল কামিয়াব।
মুত্তাক্বী হবে বান্দা এ আযানে
মাহে রমাদ্বানী চাঁদ ঐ গগনে
সব রোযাদারের ঈদ হয়ে আসে ইফতার
দরূদী যিকিরে মকবুল হয়ে যায় আবদার
বিসমিল্লাহ খুরমা দিয়ে সমাপ্তি রোয়ার
রহমতি ডালি নিয়ে খোদা এন্তেজার।
রোযাদার আশিক হয়েছে খোদা স্মরণে
মাহে রমাদ্বানী চাঁদ ঐ গগনে
হারাম থেকে পরহিজ থাকার মানেই রোযা
রোযাতে প্রতিক্ষনে হয় নফসের সাজা
দৃষ্টি, জবান, দস্ত আর ক্বদমী নাজা
মিটে যায় রোযাদারের গুনাহের বোঝা
আল্লাহ পাক হাছিল হন সিয়াম সাধনে
মাহে রমাদ্বানী চাঁদ ঐ গগনে
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
“তিনিই প্রথম”
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইনসাফ কায়িম
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“আন্জুমানে আল বাইয়্যিনাত গড়েছি”
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনি মজলুম
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশটা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কালেমার পতাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কালেমার পতাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খান্কায়ে মুহম্মদীয়া
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছহিবে সুলতানুন নাছীর
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইমামুল উমাম
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দগ্ধিত জুলুমাত
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












