রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চলবে: আল-হুথি
সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে হামলা চলবে, ঘোষণা দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি। তিনি বলেছেন, পবিত্র রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
গতরাতে রাজধানী সানা থেকে এক ভাষণে হুথি এ ঘোষণা দেন। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে নিজের দায়িত্ব পালন করে যাবে। ইয়েমেনের জনগণ প্রতি জুমুয়াবার ফিলিস্তিন-পন্থি যে বিশাল বিক্ষোভ করে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন আব্দুল-মালিক আল-হুথি।
তিনি বলেন, “প্রতি সপ্তাহে সানার আল-সাবিন স্কয়ারে একত্রিত হওয়া বিক্ষোভকারীরা একটি দুর্দান্ত ও মহাকাব্যিক কাজ করছে। তারা সঠিক পথে রয়েছে।”
গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যার ব্যাপারে যেসব মুসলিম নেতা নীরব রয়েছেন তাদের তীব্র সমালোচনা করে হুথি নেতা বলেন, “গাজা সংঘাতের ব্যাপারে যারা কোনো অবস্থান নেয়া থেকে বিরত রয়েছে তারা প্রকৃতপক্ষে অবিশ্বাসের অধোবিন্দুতে পৌঁছে গেছে।”
ইয়েমেনে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত ফিলিস্তিন-পন্থি বিক্ষোভকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যায়িত করে আল-হুথি বলেন, এসব বিক্ষোভ বিশ্ববাসীকে একথা জানান দিচ্ছে যে, ইসরাইল, আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যে হামলা চালাচ্ছে তার প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।