যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার হয়ে যায়, সবকিছুই তার হয়ে যায়
একদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযূ করার উদ্দেশ্যে তিনি মসজিদ থেকে বের হলেন। হঠাৎ শুনতে পেলেন, কে যেন বলছেন, ‘ওহে মালেক! তুমি কেন এখনও তওবা করছো না?’ হযরত মালেক দীনার রহমাতুল্লাহি আলাইহি তিনি এটা (গায়েবী নেদা) শুনে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন ও ভাবতে লাগলেন, আমি এক বছর দুনিয়াবি স্বার্থসিদ্ধির জন্য ইবাদত করেছি। মহান আল্লাহ পাক উনার মুহাব্বতে ও ইখলাছের সাথে তো কিছুই করিনি! এভাবে অনুতাপ করতে করতে তিনি খালিছ তওবা করলেন এবং নিয়ত পরিবর্তন করে ফেললেন, সেই রাত থেকে খালিছভাবে মহান আল্লাহ পাক উনার ইবাদতে মশগুল হলেন।
পরদিন ভোরবেলা মুছল্লীগণ মসজিদে এসে পরস্পর বলাবলি করতে লাগলেন যে, মসজিদটির বিভিন্ন ব্যাপারে খুব বিশৃঙ্খলা ঘটছে। একজন উপযুক্ত মুতাওয়াল্লী নিযুক্ত করা হলে মসজিদের কাজ সুচারুরূপে সম্পন্ন হবে। সেই পদে কাকে নিয়োগ দেয়া যায়, এই নিয়ে কিছুটা আলাপ আলোচনার পর তারা হযরত মালেক দীনার রহমাতুল্লাহি আলাইহি উনাকে একমাত্র উপযুক্ত ব্যক্তি হিসেবে মনোনীত করলেন। তারপর সবাই মিলে হযরত মালেক দীনার রহমাতুল্লাহি আলাইহি উনার নিকটে উপস্থিত হলেন এবং উনাকে মুতাওয়াল্লীর পদ গ্রহণ করতে অনুরোধ করলেন।
তাদের কথা শুনে হযরত মালেক দীনার রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে বলতে লাগলেন, ‘ইয়া আল্লাহ পাক! আপনার মহিমার কোন সীমা নেই। আমি দীর্ঘ এক বছর এই মুতাওয়াল্লীর পদের জন্য মসজিদে ই’তিকাফ করলাম, এত ইবাদত বন্দেগী করলাম, কিন্তু তাতে আমার উদ্দেশ্য সফল হলো না। অথচ তওবা করে মাত্র একটি রাত আপনার সন্তুষ্টি মুবারকের উদ্দেশ্যে ইবাদত করার কারণে, সেই পদ এখন আপনা থেকেই আমার কাছে এসে পৌঁছেছে! কিন্তু আমি আপনার রহমত মুবারকের কসম করে বলছি, এখন আমার সেই আকাঙ্খা আর নেই। আমি আপনাকে ব্যতীত আর কিছুই চাই না!’ তিনি মুছল্লীদের কাছে মুতাওয়াল্লী পদ গ্রহণে নিজের অক্ষমতা প্রকাশ করলেন এবং মসজিদ হতে বের হয়ে চলে আসলেন এবং নিজেকে মহান আল্লাহ পাক উনার ইবাদতে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।