সত্য গ্রহণে যা বাধা দেয় এবং পরকালকে যা ভুলিয়ে দেয়-৪
আর দ্বিতীয় বিষয়টি হলো দীর্ঘ আকাক্সক্ষা। মানুষের আকাক্সক্ষা হলো দুনিয়াতে অনেকদিন বেঁচে থাকবে, অনেক ধন-সম্পদ উপার্জন করবে, সবচেয়ে ধনী হয়ে যাবে, নামধাম, খ্যাতি অর্জন করবে। এই আকাক্সক্ষাই মানুষকে পরকাল ভুলিয়ে দেয়। আর পরকাল ভুলে যাওয়ার কারণেই মানুষ দুনিয়াবী যিন্দেগী নিয়ে সন্তুষ্ট থাকে ও নিশ্চিন্তে থাকে। ফলে তারা মহান আল্লাহ পাক উনার সাক্ষাৎ লাভের আশা করে না।
এ প্রসঙ্গে সূরা ইউনুস শরীফ-এর ৭ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
إِنَّ الَّذِيْنَ لَا يَـرْجُوْنَ لِقَاءَنَا وَرَضُوْا بِالْـحَيَاةِ الدُّنْـيَا وَاطْمَأَنُّــوْا بِـهَا وَالَّذِيْنَ هُمْ عَنْ اٰيَاتِنَا غَافِلُوْنَ ﴿৭﴾ سورة يونس
নিশ্চয়ই যারা আমার সাক্ষাৎ লাভের আশা করে না এবং দুনিয়াবী যিন্দেগী নিয়ে সন্তুষ্ট থাকে এবং দুনিয়া নিয়ে নিশ্চিন্তে থাকে, তারাই আমার আয়াত শরীফ থেকে গাফিল।
মানুষ এখন পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করে না বিধায় তারা পরকাল ভুলে গিয়ে দুনিয়াবী যিন্দেগী নিয়ে সন্তুষ্ট রয়েছে এবং নিশ্চিন্তে দিন অতিবাহিত করছে। কারণ তারা মহান আল্লাহ পাক উনার সাক্ষাৎ লাভের প্রত্যাশী না। দুনিয়াকেই তারা প্রাধান্য দেয়। দুনিয়াতে চলার জন্য যা দরকার তাই তারা করে, সেটা হালাল হোক বা হারাম হোক। হালাল পথে চলার চেষ্টা করে না। এমনকি হালাল উপার্জনের দোহাই দিয়ে হারামের দিকে ধাবিত হয়। নাঊযুবিল্লাহ!
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَتَـرَىٰ كَثِـيْـرًا مِّنْـهُمْ يُسَارِعُوْنَ فِـي الْإِثْـمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ ۚ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُوْنَ ﴿৬২﴾ لَوْلَا يَــنْهَاهُمُ الرَّبَّانِـيُّـوْنَ وَالْأَحْبَارُ عَنْ قَــوْلِـهِمُ الْإِثْـمَ وَأَكْلِهِمُ السُّحْتَ ۚ لَبِئْسَ مَا كَانُوا يَصْنَـعُونَ ﴿৬৩﴾ سورة الـمائدة
আপনি তাদের অধিকাংশকে দেখবেন তারা গুনাহ, সীমালংঘন ও হারাম খাদ্যের দিকে দ্রুত ধাবিত হয় । তারা যা আমল করতো তা কতই না নিকৃষ্ট! আল্লাহওয়ালাগণ ও আলিমগণ তাদের পাপের কথা ও তাদের হারাম খাওয়া থেকে কেন তাদেরকে নিষেধ করে না? কতই না নিকৃষ্ট যা তারা করতো! [সূরা মায়িদা শরীফ: ৬২-৬৩]
অর্থাৎ পরকাল ভুলে গিয়ে দুনিয়া হাছিলে লিপ্ত থাকার কারণে নামধারী আলিম-উলামা, সূফি-দরবেশ, আল্লাহওয়ালাগণ পাপের কথা ও হারাম খাওয়া হতে নিষেধ করে না। যদি তারা নিষেধ না করে বা বাধা না দেয় তাহলে তারাও বনী ইসরাঈলের লোকদের মত লা’নতগ্রস্ত হবে। নাঊযুবিল্লাহ! যারা পরকাল ভুলে গিয়ে দুনিয়া হাছিলে লিপ্ত থাকবে তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ أَبِـيْ مُوْسَى الْأَشْعَرِيِّ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ دُنْـيَاهُ أَضَرَّ بِاٰخِرَتِهٖ وَمَنْ أَحَبَّ اٰخِرَتَهٗ أَضَرَّ بِدُنْـيَاهُ فَاٰثِرُوْا مَا يَــبْـقٰى عَلٰى مَا يَــفْنٰى. (رواه أحـمـد)
হযরত আবূ মূসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি তার দুনিয়াকে মুহাব্বত করলো, সে তার আখিরাত বা পরকালে ক্ষতিগ্রস্ত হলো। আর যে ব্যক্তি তার আখিরাত বা পরকালকে মুহাব্বত করলো, সে তার দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলো। তবে তোমরা যা ধ্বংস হবে তার উপর, যা স্থায়ীত্ব লাভ করবে তাকে প্রাধান্য দাও অর্থাৎ ক্ষণস্থায়ীর (দুনিয়ার) উপর চিরস্থায়ীকে (পরকালকে) প্রাধান্য দাও।
[আহমাদ শরীফ]
ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।