শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইলমে তাছাউফ

যেসব কারণে মুর্শিদ বা শায়েখ পরিবর্তন করা জরুরী:

(পূর্বে প্রকাশিতের পর)
এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, সকাল ৬:১৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:১৮
যেসব কারণে মুর্শিদ বা শায়েখ পরিবর্তন করা জরুরী:

হক্ব কোন মুর্শিদ ক্বিবলা বা শায়েখ আলাইহিস সালাম উনার নিকট বাইয়াত হওয়ার পরও বিশেষ কিছু কারণে মুর্শিদ পরিবর্তন করা ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত।
এক. মুরীদ তাকমীলে অর্থাৎ পূর্ণতায় পৌঁছার পূর্বে যদি স্বীয় মুর্শিদ ইন্তিকাল করেন, তখন পূর্ণতায় পৌঁছার জন্য আরেকজন হক্কানী মুর্শিদ উনার নিকট বাইয়াত হতে হবে।
দুই. মুর্শিদ যদি এমন দূর দেশে থাকেন, যাঁর সাথে কোনো প্রকার সাক্ষাৎ ও যোগাযোগ করা সম্ভব না হয় এমনকি চিঠি-পত্রের মাধ্যমেও যোগাযোগ সম্ভব না হয়, তাহলে উনাকে পরিবর্তন করে আরেকজন হক্কানী মুর্শিদ উনার নিকট বাইয়াত গ্রহণ করতে হবে।
তিন. খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক না করুন, কোনো মুর্শিদ উনাকে হক্ব জেনেই উনার কাছে বাইয়াত হয়েছিল কিন্তু পরে তিনি বিদয়াত-বেশরা, বেদ্বীনি ও বদদ্বীনি নাজায়িয-হারাম, কুফরী-শিরকী কাজে মশগুল হয়ে গিয়েছেন। যেমন- ছবি তোলা, বেপর্দা হওয়া, হরতাল করা, লংমার্চ করা, ব্লাসফেমী আইন চাওয়া, মৌলবাদী দাবি করা, কুশপুত্তলিকা দাহ করা, ভোট, নির্বাচন ও গণতন্ত্র করা ইত্যাদি নাজায়িয, হারাম ও কুফরী কাজে মশগুল হয়ে গেলে, তখন মুরীদের জন্য ফরয-ওয়াজিব হলো উক্ত নামধারী মুর্শিদ বা শায়েখকে ছেড়ে দিয়ে অপর কোনো হক্কানী ওলী বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট বাইয়াত হওয়া।
চার. কোনো মুর্শিদ উনার নিকট বাইয়াত হওয়ার পর যথাযথ সবক্ব আদায় করার পরও তাঁর দ্বারা যদি মুরীদের কোনো প্রকার রূহানী তরক্কী না হয় এবং আমলেরও কোনো প্রকার পরিবর্তন না হয়, তাহলে উনাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজন হক্কানী ওলী বা কামিল মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট বাইয়াত হতে হবে। (আল ক্বওলুল জামীল, শিফাউল আলীল, তাছাওউফ তত্ত্ব ইত্যাদি)


খিলাফত, খলীফা, পীর বা মুর্শিদ, গদীনশীন পীর বা মুর্শিদ পরিভাষার ব্যাখ্যা:

খিলাফত : সালিক পবিত্র ইলমে তরীক্বত উনার রাস্তায় প্রবেশ করে কামিল ওলী বা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করতঃ পবিত্র ইলমে তরীক্বত উনার সবকাদি আদায় করার মাধ্যমে বিভিন্ন মাক্বাম বা মঞ্জিল অতিক্রম করে যখন তাকমীল বা পূর্ণতায় পৌঁছেন তখন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশে হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে পূর্ণতার যে সনদ প্রদান করেন উনার নামই খিলাফত।
খলীফা ও পীর : যিনি খিলাফত মুবারক লাভ করেন উনাকে খলীফা বলা হয়। প্রত্যেককে খিলাফত মুবারক লাভ করে খলীফা হয়ে মুর্শিদ বা পীর হতে হয়। তিনি গদীনশীন হোন বা না হোন তা শর্ত নয়। তবে খিলাফত লাভ না করে কেউই পীর বা মুর্শিদ হতে পারেননা। অতএব, পীর বা মুর্শিদ উনার ছেলে হোক, ভাই হোক, পীর বা মুর্শিদ হওয়ার জন্য উনাকেও অবশ্যই খিলাফত মুবারক লাভ করতে হবে। অন্যথায় তিনি পীর বা মুর্শিদ হতে পারবেন না।
গদীনশীন পীর বা মুর্শিদ : গদীনশীন” শব্দটি ফার্সী। গদী অর্থ আসন আর নশীন অর্থ উপবেশনকারী। অর্থাৎ আসনে উপবেশনকারী। পীর-মুর্শিদ উনার অবর্তমানে বা ইন্তিকালের পর উনাদের গদী বা আসনে বসে যিনি দায়িত্ব পালন করেন উনাকে বলা হয় গদীনশীন পীর বা মুর্শিদ।
আজকাল দেখা যায়, পীর বা মুর্শিদ উনার আত্মীয়-স্বজন ও মুরীদরা মিলে আলোচনা বা পরামর্শ করে পীর-মুর্শিদ উনার গদীনশীন ও খলীফা নির্বাচিত করছে। নাঊযুবিল্লাহ! যা পবিত্র শরীয়ত ও তরীক্বত উনাদের সম্পূর্ণ পরিপন্থী।
পীর বা মুর্শিদ উনার ছেলে হোক, জামাই হোক, ভাই হোক, মুরীদ হোক ইত্যাদি যেই হোক না কেন তিনি যদি পূর্বে যে খিলাফত উনার বর্ণনা দেয়া হয়েছে সেই খিলাফত মুবারক না পেয়ে থাকেন তাহলে তাঁকে গদীনশীন কিংবা খলীফা হিসেবে গ্রহণ করা জায়িয নেই। ছহীহভাবে খিলাফত মুবারক লাভ না করে যারা গদীনশীন বা খলীফা নির্বাচিত হবে শরীয়ত ও তরীক্বত মুবারক উনাদের পথে তারা অন্ধ। এক অন্ধ আরেক অন্ধকে রাস্তা দেখাতে পারে না।
কাজেই, এসব গদীনশীন ও খলীফা এবং তাদের যারা অনুসারী সকলকেই একজন খিলাফতপ্রাপ্ত মুর্শিদ বা ওলীআল্লাহ উনার নিকট বাইয়াত হয়ে তাকমীলে পৌঁছার জন্য কোশেশ করতে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ২ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৩ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৪ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬