যুদ্ধের পরিধি বিস্তৃত হলে কেউ বাঁচতে পারবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান কাতারের রাজধানী দোহায় হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত ৭ অক্টোবর হামাস সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে আল-আকসা তুফান অভিযান শুরু করার পর এই নিয়ে দু’বার হানিয়ার সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে অবরুদ্ধ গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরাইলি আগ্রাসন ও সাধারণ মানুষের চরম দুরবস্থা সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন ইসমাইল হানিয়া। সাক্ষাৎ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “মধ্যপ্রাচ্য অঞ্চল একটি জটিল সন্ধিক্ষণে রয়েছে। এই অঞ্চলের প্রতিরোধ সংগঠনগুলি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় এবং তারা যে সব সময় রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে তা নয়।” তিনি বলেন, "কাজেই, গাজা উপত্যকায় যদি ইহুদিবাদী সন্ত্রাসী ইসরাইল যুদ্ধাপরাধ অব্যাহত থাকে এবং সংঘাত ও যুদ্ধের পরিধি বিস্তৃত হয়, তবে কোন পক্ষই এর পরিণতি ও প্রতিক্রিয়া থেকে বাঁচতে পারবে না।”
সাক্ষাতে হানিয়া বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্ট তার শক্তি ও সামর্থ্যের শীর্ষে রয়েছে। এ কারণে, প্রতিরোধ শক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরিবর্তে দখলদার সেনারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হামলার টার্গেটে পরিণত করছে।
তিনি আরও বলেন, গাজার অধিবাসী ও আবাসিক এলাকার বিরুদ্ধে ই সন্ত্রাসী সরাইলের ব্যবহৃত বোমার পরিমাণ হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিক্ষেপ করা পারমাণবিক বোমার পরিমাণকে ছাড়িয়ে গেছে। হানিয়া বলেন, দুঃখজনকভাবে সন্ত্রাসী ইসরাইলের পৈশাচিক হামলাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের সম্পূর্ণ সমর্থনে পরিচালিত হচ্ছে।
হামাস গাজার কাছে অধিকৃত অঞ্চলে সন্ত্রাসী ইসরাইলি বসতি স্থাপনকারীদের এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে সফল সামরিক অভিযান শুরু করার এক সপ্তাহ পরে গত ১৪ অক্টোবর দোহায় প্রথমবার আমির-আব্দুল্লাহিয়ান এবং হানিয়া বৈঠক করেছিলেন।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।