যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা করেছে দখলদার ইসরায়েল
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ৬ জুলাই, ২০২৫ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে ফের হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গত জুমুয়াবার (৪ জুলাই) দক্ষিণ লেবাননের একাধিক স্থাপনায় গোলাবর্ষণ করে ঘরবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, গত জুমুয়াবার দুপুরের দিকে নাবাতিয়েহ প্রদেশের আইতা আল-শাব শহরে একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানায় ইসরায়েলি গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই হামলায় ১ জন নিহত এবং ৩ জন আহত হয়।
যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন:
২০২৪ সালের নভেম্বরে লেবানন ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম শর্ত ছিলো- লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং লেবাননের ভূখ-ে আর কোনো সামরিক অভিযান চালানো হবে না। তবে চুক্তির ৮ মাস পার হলেও দখলদার ইসরায়েল এখনো দক্ষিণ লেবানন থেকে সেনা সরায়নি। বরং নতুন করে আবারও হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করেছে।
এ পরিস্থিতির মধ্যে মার্কিন সন্ত্রাসী ট্রাম্প লেবানন সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নভেম্বরের মধ্যে হিজবুল্লাহ যদি অস্ত্র সমর্পণ না করে, তবে ডিসেম্বর থেকে আবারও পূর্ণমাত্রার অভিযান শুরু করবে আইডিএফ।
তবে হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, তারা অস্ত্র সমর্পণ করবে না। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, “আত্মরক্ষা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)