যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাত
, ২৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাবি’ ১৩৯১ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের দক্ষিণে অবস্থিত টেনেসি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ৬ জন নিহত হয়েছে। গত শনিবার (০৯ ডিসেম্বর) এই ভয়াবহ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টর্নেডোর তান্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যের বাড়ি-ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক নিম্নাঞ্চল পানির নিচে ডুবে গেছে। এখন পর্যন্ত টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের উত্তর উপশহরে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, টেনেসির উত্তর-পশ্চিমে প্রায় ৮০.৪ কিলোমিটার দূরে ক্লার্কসভিলে শহরে এক শিশু ও দুই প্রাপ্তবয়স্ক মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে মেয়র।
এদিকে মন্টগোমারি কাউন্টি সরকার জানিয়েছে, আশেপাশের এলাকার আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত, স্বজনহারা সবার জন্য প্রার্থনা করে কাউন্টির মেয়র ওয়েস গোল্ডিং বলেছে, এটি সবার জন্য একটি দুঃখের দিন।
ট্র্যাকিং সাইট পাওয়ারআউটরেজ.আস-এর তথ্য অনুযায়ী, প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাড়ি ভেসে গেছে, গাছ উল্টে গেছে এবং অনেক ভবন ধ্বংস হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)