যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত, জরুরি অবস্থা জারি
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ তুষারঝড়ের তা-বে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। গত সপ্তাহের শেষের দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একাধিক অঙ্গরাজ্যে শক্তিশালী এই ঝড় আঘাত হানে। সর্বশেষ পাওয়া তথ্যে দেখা যায়, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, দেলওয়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যামশায়ার ও ভার্জিনিয়া-এই রাজ্যগুলোতে ১৯ ইঞ্চি থেকে শুরু করে দুই ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দিন-রাতব্যাপী তুষারঝড়ে আক্রান্ত এলাকাগুলোতে ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। সড়ক ও মহাসড়কে অন্য কোনো যান চলাচল করছে না।
সিটি, স্টেট ও কাউন্টি প্রশাসনের তথ্যমতে, গতকাল সকাল নাগাদ ৩ লাখ ৬৬ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের কবলে পড়েছে প্রায় ৪ কোটি মার্কিন নাগরিক।
সূত্র জানায়, নিউইয়র্ক স্টেটের সেন্টার মরিসে ১৯.৮ ইঞ্চি, নিউজার্সির ফ্রিহোল্ডে ১৯ ইঞ্চি, মাউন্ট হোলিতে ১৮.৫ ইঞ্চি, পেনসিলভানিয়ার ফেয়ারলেস হিলসে ১৮ ইঞ্চি এবং দেলওয়ারে ১৮ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছে, এই তুষারপাতের ধারা রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তুষারঝড়ের আগাম সতর্কতার প্রেক্ষিতে সাড়ে ৫ হাজারের বেশি জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।
আরও পড়ুন
সব ›
তুমুল তুষারঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টির কবরে আম্রিকার পেনসিলভেনিয়া।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।…
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।