কানাডায় নতুন বাড়ি বিক্রি সর্বনিম্ন পর্যায়ে
, ০৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
কানাডায় গত ৪৫ বছরের ইতিহাসে নতুন বাড়ি বিক্রি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০২৫ সালে গ্রেটার টরন্টো এরিয়া (জিটিএ) অঞ্চলে নতুন বাড়ি বিক্রি রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় আবাসন খাতে গভীর সংকট তৈরি হয়েছে। এর ফলে ১০ হাজারেরও বেশি নির্মাণকর্মীর চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা।
বিল্ডিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বিল্ড) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে জিটিএ জুড়ে মাত্র ২৪০টি নতুন বাড়ি বিক্রি হয়েছে। যা গত ১০ বছরের গড় বিক্রির তুলনায় প্রায় ১ হাজার ১০০ ইউনিট কম।
ডিসেম্বরের এই হিসাবের মধ্য দিয়ে শেষ হয়েছে জিটিএতে নতুন বাড়ি বিক্রির সবচেয়ে খারাপ বছর। বিল্ডের বাজার বিশ্লেষণ সহযোগী অল্টাস গ্রুপের তথ্য অনুযায়ী, রেকর্ড সংরক্ষণের ৪৫ বছরের ইতিহাসে ২০২৫ সাল ছিলো নতুন বাড়ি বিক্রির দিক থেকে সবচেয়ে দুর্বল বছর।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে জিটিএ অঞ্চলে মোট নতুন বাড়ি বিক্রি হয়েছে প্রায় ৫ হাজার ৩০০টি, যা গত ১০ বছরের গড় ২৮ হাজার ২৮৬টির তুলনায় ৮১ শতাংশ কম।
এর আগের বছর ২০২৪ সালের ডিসেম্বরে নতুন বাড়ি বিক্রি সর্বনিম্ন পর্যায়ে নেমেছিলো। তবে ২০২৫ সালের ডিসেম্বরে সেই রেকর্ডও ভেঙে যায়। গত মাসে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ কম ছিলো।
অল্টাস গ্রুপের গবেষণা ব্যবস্থাপক এডওয়ার্ড বলেছে, ‘এই কারণগুলো অব্যাহত থাকলে ২০২৬ সালেও ক্রেতাদের অনীহা বজায় থাকার আশঙ্কা রয়েছে।’
প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিক্রি হওয়া নতুন বাড়ির মধ্যে ৩ হাজার ২৪৭টি ছিলো একক পরিবারভিত্তিক বাড়ি, যা ১০ বছরের গড়ের তুলনায় ৬৩ শতাংশ কম। অন্যদিকে, কন্ডোমিনিয়াম বিক্রি হয়েছে ২ হাজার ৬৭টি-যা গড়ের তুলনায় ৮৯ শতাংশ কম।
বিল্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জাস্টিন বলেছে, নতুন বাড়ি বিক্রি কমে গেলে স্বাভাবিকভাবেই আবাসন নির্মাণও হ্রাস পায়। এই পরিস্থিতি অব্যাহত থাকলে প্রায় এক লাখ নির্মাণসংক্রান্ত চাকরি ঝুঁকিতে পড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)