যুক্তরাষ্ট্রে বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে ৬ লাখ টাকা!
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
জন্মহার বৃদ্ধিতে নতুন উদ্যোগ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিয়ে করলে বা সন্তান হলেই ডলার বা অতিরিক্ত কোনও সুযোগ-সুবিধা পেতে পারে দেশটির নাগরিকরা।
মার্কিন সংবাদপত্র ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে।
একটি প্রস্তাব হল আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ফুলব্রাইট স্কলারশিপ’ পাওয়ার ক্ষেত্রে বিবাহিত বা সন্তান আছে, এমন ব্যক্তিদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণ করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে বাচ্চা জন্ম দেওয়ার পর মায়েদের পাঁচ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৭ হাজার টাকা) অর্থসহায়তা দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
এছাড়া আরও একটি পরিকল্পনার কথাও হোয়াইট হাউসের একটি সূত্র মারফত জানা গেছে। তা হল মেয়েদের ঋতুচক্র নিয়ে আরও বেশি সচেতন করে তোলা, যাতে কখন তারা সন্তানসম্ভবা হতে পারেন, তা নিয়ে তাদের স্পষ্ট ধারণা থাকে।
এসবের মধ্যে শেষমেশ কোন পরিকল্পনাটি সবুজ সঙ্কেত পাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ২০০৭ সাল থেকেই জন্মহার হ্রাস পাচ্ছে আমেরিকায়। তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে মার্কিন প্রশাসন।
হোয়াইট হাউস সূত্রের তথ্যানুযায়ী, নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করতে ইতোমধ্যেই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিজেদের সন্তানদের নিয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস।
.................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা হুতি’র
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ধ্বংসে মুজাহিদ বাহিনীর সাহসী অবস্থান
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












