যুক্তরাষ্ট্রে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড
যুক্তরাষ্ট্রে ফের বাড়তে শুরু করেছে করোনা গযব। গত আগস্ট থেকে এ পর্যন্ত দেশটির ৫০টি অঙ্গরাজ্যের অন্তত ৯টিতে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে।
এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে ৫টি’র সংক্রমণ বৃদ্ধির হার দেশটির বর্তমান গড় সংক্রমণ বৃদ্ধির হারের তুলনায় অন্তত ৫ শতাংশ বেশি। এই ৫ অঙ্গরাজ্য হলো টেক্সাস, ওকলাহোমা, নিউ মেক্সিকো, লুইসিয়ানা এবং আরকানসাস। এর মধ্যে সম্প্রতি টেক্সাসের রাজ্য প্রশাসন সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে পুনরায় মাস্কবিধি জারি করেছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা জুমুয়াবার এক বিবৃতিতে জানিয়েছে, গত আগস্ট মাসের মাঝামাঝি দেশটিতে করোনা সংক্রমণ বৃদ্ধির শতকরা হার ছিল ১দশমিক ৪ শতাংশ। কিন্তু মাসের শেষে টেক্সাস, ওকলাহোমা, নিউ মেক্সিকো, লুইজিয়ানা এবং আরকানসাস ব্যতীত দেশটির অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে এই হার বেড়ে পৌঁছায় ১৫ শতাংশে। আর একই সময়ে এই পাঁচ রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার ছিল ২০.৮ শতাংশ।
এছাড়া নেভাদা, হাওয়াই, ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনাতেও সংক্রমণবৃদ্ধির হার ১৬.১ শতাংশ।
সিডিসির তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতির জন্য দায়ী প্রধানত ভাইরাসের দু’টি ভ্যারিয়েন্ট ইজি পয়েন্ট ৫ এবং বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬। গত জুমুয়াবার এক বিবৃতিতে মার্কিন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গত ১৯ থেকে ২৬ আগস্ট ৭ দিনে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজারেরও বেশি রোগী।
তার আগের সপ্তাহে হাসাপাতালে করোনা রোগীদের ভর্তির হারের তুলনায় এই সংখ্যা ১৫.৭ শতাংশ বেশি বলে জানিয়েছে সিডিসি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনও করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।