যুক্তরাষ্ট্রে দমন-পীড়নে দুর্বল হয়ে পড়ছে শিক্ষার্থীদের যুদ্ধবিরোধী বিক্ষোভ
গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনপন্থি প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস ক্রমশ শান্ত হয়ে আসছে। গত জুমুআবার (৩ মে) ক্যাম্পাসগুলোর পরিবেশ ছিল অনেকটাই নীরব। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের পর শৃঙ্খলা ফেরাতে হোয়াইট হাউসের কঠোর নির্দেশনার পাশাপাশি গণগ্রেপ্তারের কারণে গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ-সমাবেশ এখন অনেকটাই ম্রিয়মাণ। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে গত শনিবার সকালে শিক্ষার্থীদের একটি যুদ্ধবিরোধী শিবির তুলে দেয় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় প্রতিবাদকারীরা কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে তাদের তাঁবুগুলো গুটিয়ে নিচ্ছে। দেশজুড়ে ক্যাম্পাসগুলোর যে প্রতিবাদী রূপ ছিল এতদিন তার সঙ্গে তুলনা করলে এই দৃশ্যকে শান্তই বলা যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের কয়েকটি বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছিল এই শান্তিপূর্ণ বিক্ষোভ।
যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটিতে স্কুল প্রেসিডেন্টের সঙ্গে প্রতিবাদীদের আলোচনা ভেস্তে যাওয়ার পর কর্তৃপক্ষ ইঙ্গিত দেয় যে শিবির কেন্দ্রিক আন্দোলনে হস্তক্ষেপ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একদল প্রতিবাদকারী শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করে ক্যাম্পাসে অবস্থানের চেষ্টা করলে পুলিশ দুপক্ষকে আলাদা করে দেয়।
যুক্তরাষ্ট্রজুড়ে গত কয়েক সপ্তাহের বিক্ষোভে এ পর্যন্ত দুই হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত শক্তিপ্রয়োগের অভিযোগও ওঠে।
এসব ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে সম্প্রতি হোয়াইট হাউস থেকে বিবৃতিতে জো বাইডেন বলেছে, ‘আমরা কর্তৃত্ববাদী জাতি নই যে, জনগণের ভিন্নমতকে দাবিয়ে রাখব। তবে আমরা আইনবিহীন কোনো দেশের অধিবাসী নই। আমরা সুশীল সমাজের অংশ এবং নির্দেশ বজায় থাকবে।’
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রজুড়ে কমপক্ষে ৪০টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা গত প্রায় এক মাস ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে।
গত বছরের ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি ভূখ-ে হামাসের নজিরবিহীন হামলার মাধ্যমে সূত্রপাত হয় গাজা যুদ্ধের। হামাসের হামলায় এক হাজার ৭০ জন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি নিহত হয়, যাদের বেশিরভাগই ছিলো বেসামরিক নাগরিক। পাশাপাশি হামাসের যোদ্ধারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। পাল্টা প্রতিশোধ হিসেবে গাজা উপত্যকায় বিরামহীন বোমাবর্ষণ ও সামরিক অভিযান চালায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৫০০ জনের বেশি লোক শহীদ হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নিরীহ শিশু ও নারী।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।