যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল না করলে গণআন্দোলনের হুঁশিয়ারি
, ০২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। অন্যথায় তীব্র গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।
গতকাল বুধবার (১ এপ্রিল) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দক্ষিণ বাড্ডায় এ পথসভায় সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য ও বাড্ডা শাখার সম্পাদক শান্তনু কুমার দাস।
পথসভায় সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, এই চুক্তি যদি বাতিল না করা হয়, সিপিবি তীব্র গণআন্দোলন গড়ে তুলবে। ইতোমধ্যেই সারা দেশে এই চুক্তির বিরুদ্ধে তীব্র বিরোধিতা দেখতে পাচ্ছি। আমাদের উদ্যোগে ঢাকা মহানগর উত্তরের মাসব্যাপী কর্মসূচি চলবে। ২ এপ্রিল হাতিরঝিল মধুবাগ মাঠে আমরা পথসভা করবো।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর বলেন, অনির্বাচিত সরকারের কোনও অধিকার ছিল না এমন চুক্তি করার। তাদের মেটিকুলাস প্লানের শেষ পেরেক ছিল আমেরিকার সাথে অতিশয় গোপন বাণিজ্য চুক্তি। তথাকথিত বাংলাদেশপন্থীরা সংসদে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কোনও কথা বলছেন না।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকম-লীর সদস্য লাকী আক্তার বলেন, এই চুক্তি বাংলাদেশকে আমেরিকার কলোনিতে পরিণত করবে। বাংলাদেশের সার্বভৌমত্ব আর থাকবে না। বাংলাদেশের শিল্প, কৃষি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনৈতিক অবস্থানে বাংলাদেশকে আমেরিকাকে সমর্থন করতে বাধ্য করা হবে।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকম-লীর সদস্য মোতালেব হোসেন বলেন, এই চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী চুক্তি। দেশপ্রেমিক জনগণকে এই চুক্তির বিরুদ্ধে রাজপথে নামতে হবে।
বক্তারা বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মাসব্যাপী সিপিবির কর্মসূচি সফল করার আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)