যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দেশের মানুষের জন্য লজ্জার -খাদ্যমন্ত্রী
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৯ মে, ২০২৩ খ্রি:, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এ দেশের ১৭ কোটি মানুষের জন্য লজ্জার বলে মন্তব্য করেছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নওগাঁর পোরশায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
বিএনপির সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এ দেশের মানুষের জন্য লজ্জার। অথচ বিএনপি এটা নিয়ে খুশি হয়েছে। কারণ, তারা এ দেশের মানুষের জন্য রাজনীতি করে না। তাদের লক্ষ্য যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়া।
দেশের বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে খাদ্যমন্ত্রী বলে, এমন কোনো খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছায়নি। গরিব মানুষের চিকিৎসাসেবার জন্য কমিউনিটি ক্লিনিক তৈরি করেছিল শেখ হাসিনা সরকার। অথচ ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বে মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশের খাদ্যসংকটের কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করে মন্ত্রী বলে, কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে খাদ্যশস্যের বাম্পার ফলন হয়েছে। এ দেশে খাদ্যসংকট হবে না। কৃষকের জন্য সরকার ভর্তুকি মূল্যে সার দিচ্ছে। বিনা মূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষক তাঁর ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)