যুক্তরাষ্ট্রের কাছে চেচনিয়ার প্রেসিডেন্টকে ‘অপহরণের’ অনুরোধ জেলেনস্কির
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার দাবি, এই পদক্ষেপ চেচনিয়ার মিত্র পুতিনকে একটি শক্তিশালী বার্তা দেবে।
গত বুধবার (৭ জানুয়ারি) জেলেনস্কি এই মন্তব্য করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি।
জেলেনস্কি বলেছে, ইউক্রেনের পশ্চিমা মিত্রদের উচিত রাশিয়ার ওপর আরো ‘চাপ’ প্রয়োগ করা। তার মতে, এটি ইউক্রেন যুদ্ধ থামাতে সহায়ক হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট পরামর্শ দেয়, আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র কাদিরভকে অপহরণ করতে পারে। জেলেনস্কি ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করার প্রশংসা করেছে।
জেলেনস্কি বলেছে, “পুরো বিশ্ব এর ফলাফল দেখতে পাচ্ছে। তারা (যুক্তরাষ্ট্র) এটি দ্রুত করেছে। ঠিক আছে, তবে তারা (যুক্তরাষ্ট্র) কাদিরভের বিরুদ্ধেও কোনো ধরনের অভিযান চালাক... হয়তো তখন পুতিন এটি দেখবে এবং বিষয়টি নিয়ে ভাববে।”
এর প্রতিক্রিয়ায় চেচনিয়ার প্রেসিডেন্ট জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সে (জেলেনস্কি) আলোচনার প্রক্রিয়াকে গতিশীল করার পরিবর্তে তা ব্যাহত করার চেষ্টা করছে। একইসাথে তিনি জেলেনস্কিকে আমেরিকানদের পেছনে লুকিয়ে না থেকে ‘সাহস দেখিয়ে’ নিজের শক্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান ও পাকিস্তান ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে পুষ্টিকর খাবারের প্যাকেটে মিললো মৃত সাপের বাচ্চা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধবিরতি ভাঙতে চাইছে সন্ত্রাসী ইসরায়েল, অভিযোগ হামাসের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বৈজ্ঞানিক সম্পর্ক ছিন্ন করার জন্য বেলজিয়ামের শিক্ষাবিদদের আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘হরমুজ প্রণালিই এখন ইরানের পারমাণবিক বোমা’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভূমিকম্পে কাঁপলো ভারতের হিমাচল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ব্যারেল বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার পরের দৃশ্য ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)