যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ রাজ্যে বেকারত্ব বেড়েছে
গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ১৫ রাজ্যে বেকারত্বের হার বেড়েছে। এতে আগের মাসের সঙ্গে যোগ হয়েছে নতুন তিন রাজ্য, যা দেশটির মোট রাজ্যের প্রায় এক-তৃতীয়াংশ। চলতি সপ্তাহে দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। খবর রয়টার্স।
প্রতিবেদন অনুসারে, নন-ফার্ম বেতনের কর্মসংস্থানের স্তর নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত সব রাজ্যে প্রায় অপরিবর্তিত। এক বছর আগে দেশটির ৩০ রাজ্যে কর্মসংস্থান বেড়েছিল এবং ২০টিতে অপরিবর্তিত ছিল।
ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডে বেকারত্বের হার.৩ শতাংশ বেড়েছে, যা রাজ্যগুলোর মধ্যে মাসিক ভিত্তিতে সর্বাধিক বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। মেরিল্যান্ড ও নর্থ ডাকোটায় সর্বনিম্ন বেকারত্বের হার ছিল ১.৯ শতাংশ। নেভাদায় সর্বোচ্চ বেকারত্বের হার ছিল ৫.৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে জাতীয় বেকারত্বের হার ৩.৭ শতাংশে অপরিবর্তিত ছিল।
১৩ রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে বেকারত্বের হার ৪ শতাংশ বা তার চেয়েও বেশি। এ হার ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ। এ তালিকায় চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের ছয়টি মূল ব্যাটেলগ্রাউন্ডের মধ্যে তিনটি মিশিগান, নেভাদা ও অ্যারিজোনাও রয়েছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।