যুক্তরাষ্ট্রের ‘ঋণের ফাঁদের’ অভিযোগ দায়িত্বজ্ঞানহীন: চীন
বেইজিংয়ের ঋণদান কার্যক্রম উন্নয়নশীল দেশগুলোকে ‘ঋণের ফাঁদে আটকে ফেলছে’, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন করা এমন মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে চীন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অবকাঠামো নির্মাণে উন্নয়নশীল দেশগুলোকে হাজার হাজার কোটি ডলার ঋণ দিয়েছে চীন, কিন্তু অনেক প্রকল্প প্রত্যাশিত লাভের মুখ না দেখায় ২০১৬ সাল থেকে ঋণ দেওয়ার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে এনেছে।
ইয়েলেন বলেছে, “চীন যুক্ত আছে বিশ্বব্যাপী এমন কিছু কার্যক্রম নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন, (তারা) দেশগুলোর সঙ্গে এমনভাবে জড়াচ্ছে তাতে ওই দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না এবং তারা ঋণের ফাঁদে আটকা পড়ে যাচ্ছে।”
এর জবাবে বৃহস্পতিবার চীন সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের কারণে বৈশ্বিক ঋণ সমস্যাসগুলো আরও জটিল হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার ‘নজিরবিহীন হারে’ বাড়ানোই এর কারণ।
পশ্চিমা এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ২০০৮ থেকে ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল ২২টি দেশকে অর্থনৈতিক সংকটের হাত থেকে উদ্ধারে ২৪ হাজার কোটি ডলার ব্যয় করেছে; সাম্প্রতিক বছরগুলোতে এই পরিমাণ আরও বেড়েছে কারণ ‘বেল্ট এন্ড রোড’ অবকাঠামো নির্মাণে ব্যয় করা ঋণ পরিশোধে আরও কয়েকটি দেশ সংগ্রাম করছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।