যুক্তরাজ্যে বন্ধ অনেক পেট্রোল পাম্প
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। দেশটিতে জ্বালানি তেলের দাম কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে পরিস্থিতির ভয়াবহতা সামাল দিতে না পেরে ব্রিটেনের বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক পেট্রোল পাম্প সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশেষ করে রাজধানী লন্ডনসহ সারা দেশে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ পাউন্ডের রেকর্ড স্পর্শ করার উপক্রম হয়েছে, যা সাধারণ ব্রিটিশ নাগরিকদের প্রাত্যহিক জীবনযাত্রায় বড় ধরনের নাভিশ^াস সৃষ্টি করেছে। অনেক পাম্পের প্রবেশপথে ‘তেল নেই’ কিংবা ‘বিক্রি বন্ধ’ লেখা নোটিশ ঝুলতে দেখা যাচ্ছে, যা গত কয়েক বছরের মধ্যে এক নজিরবিহীন দৃশ্য।
বর্তমান এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ও স্বতন্ত্র জ্বালানি বিক্রেতারা। আন্তর্জাতিক ও পাইকারি বাজারে তেলের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, খুচরা বাজারে সেই অনুযায়ী দাম সমন্বয় করা সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
লোকসান এড়াতে যখনই তাঁরা সামান্য মূল্য বৃদ্ধি করছে, তখনই সাধারণ গ্রাহকদের তীব্র অসন্তোষ ও সামাজিক ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এই ত্রিমুখী চাপের মুখে পড়ে অনেক মালিক লোকসান ঠেকাতে তাদের পাম্পগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত ব্রিটিশ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় একটি স্থবিরতা তৈরি করেছে।
আরও পড়ুন
সব ›
তুমুল তুষারঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টির কবরে আম্রিকার পেনসিলভেনিয়া।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।…
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।