যুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের
গত এক বছরে যুক্তরাজ্য সরকারের ‘ইরানবিরোধী পদক্ষেপের’ জবাবে দেশটির রয়্যাল নেভি, রয়্যাল এয়ার ফোর্সকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। এ ছাড়া যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন’ সত্তা আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর সিনহুয়ার।
রোববার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গৃহীত এক প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘোষণার দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বিবৃতিতে ব্রিটিশ সরকারের ইরানবিরোধী নীতি ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব পদক্ষেপ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধে অবৈধ পদক্ষেপ গ্রহণে নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনি নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ সরকারের বেশ কয়েকটি ‘শত্রুভাবাপন্ন’ পদক্ষেপের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য তাদের ভূখণ্ডে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইন এবং রেসিপ্রোসিটি নীতির ওপর ভিত্তি করেই এই পদক্ষেপগুলো নেয়া হয়েছে। এর যাবতীয় পরিণতির জন্য যুক্তরাজ্য সরকারই দায়ী থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।