যিনি আল্লাহওয়ালা হয়েছেন উনার পথ অনুসরণ করে চলো
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
উম্মুল কুরআন পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার মধ্যে নির্দেশ করা হয়েছে যে, নিয়ামতপ্রাপ্ত বান্দা উনাদের পথে চলার জন্য। এ সম্পর্কে পবিত্র সূরা নিসা শরীফ উনার ৬৯ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে উক্ত নিয়ামতপ্রাপ্ত বান্দা উনাদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে, উনারা হচ্ছেন নবী, ছিদ্দীক, শহীদ ও ছলিহ। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী হচ্ছেন এক স্তর এবং আরেক স্তর হচ্ছেন ছিদ্দীক, শহীদ ও ছলিহ। আমরা জানি, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের যামানা শেষ হয়ে গেছে বা অতিবাহিত হয়ে গেছে। এখন ওলীআল্লাহ উনাদের যামানা অব্যাহত রয়েছে। বর্তমান যামানায় আমরা তো নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে পাবো না। কিন্তু উনাদের পরে উনাদের কায়িম-মাকাম হিসেবে যুগে যুগে নায়িবে রসূল, ওয়ারাছাতুল আম্বিয়া উনারা এসেছেন,আসবেন এবং উনারা যা করে গেছেন উনারা উনাদের অনুরূপ তাই করবেন। ক্বিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللّٰهُ تَعَالىٰ عَنْهُ فِيْمَا اَعْلَمُ عَنْ رَّسُوْلِ اللّٰهِ ﷺ قَالَ اِنَّ اللّٰهَ عَزَّ وَجَلَّ يَبْعَثُ لِهٰذِهِ الْاُمَّةِ عَلٰى رَأْسِ كُلِّ مِأَةِ سَنَةٍ مَنْ مُجَدِّدُ لَهَا دِيْنَهَا ۞
অর্থ: হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,“নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি প্রত্যেক হিজরী শতকের শুরুতে এ উম্মতের জন্য একজন মুজাদ্দিদ উনাকে পাঠাবেন। যিনি সম্মানিত দ্বীন-ইসলাম উনার তাজদীদ মুবারক করবেন।” (আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার হাক্বীক্বী মিছদাক্ব হিসেবে প্রত্যেক হিজরী শতকের ন্যায় এ আখিরী যামানায় হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের আখাছছুল খাছ নায়িব হয়ে অমানিশার প্রহর মিটিয়ে দিয়ে উম্মতের নাযাতের জন্য এ জমিনে তাশরীফ মুবারক এনেছেন ১৫ শতকের মুজাদ্দিদ সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি এবং উনারই সম্মানিতা যাওজাতুম মুকাররমাহ সাইয়্যিদাতুনা উম্মুল উমাম হযরত আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনারা। সুবহানাল্লাহ! উনারা হচ্ছেন কুল উম্মাহর জন্য হিদায়েতী নূর মুবারক। সুবহানাল্লাহ। কাজেই উনাদের ইত্তেবা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। উনারা প্রতিনিয়ত এই পথহারা মুসলিম উম্মাহকে পবিত্র কালামুল্লাহ শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের সম্মানিত বিষয়গুলি শিক্ষা দিয়ে যাচ্ছেন। কাজেই উনারা হচ্ছেন খাঁটি আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালী। সুবহানাল্লাহ। তাই উনাদেরই মত, উনাদেরই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَىَّ ۞
অর্থ : “যিনি আমার দিকে রুজু হয়েছেন অর্থাৎ যিনি আল্লাহওয়ালা হয়েছেন উনাদের পথ অনুসরণ করে চলো।”
মূলকথা, আমরা এই পবিত্র আয়াত শরীফ থেকে বুঝতে পারলাম যে, এ যামানায় আখাছ্ছুল খাছ আল্লাহওয়ালা আল্লাহওয়ালী উনারা হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহাস সালাম ও উনার মহাসম্মানিতা যাওজাতুম মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম এবং উনাদের মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। উনারাই কেবল হাক্বীক্বীভাবে মহান আল্লাহ পাক উনার দিকে রুজু আছেন। আর উনারাই উপরোক্ত আয়াত শরীফ উনার হাক্বীকী কায়িম-মাকাম। সুবহানাল্লাহ!
খলিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক তিনি যেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ,মহিলা, জ্বিন, ইনসান সকলকে উনাদের মত ও পথে চলে খালিছ আল্লাহওয়ালা, আল্লাহওয়ালী হওয়ার তাওফীক্ব দান করেন। আমীন!
-সাইয়্যিদাহ সুমাইয়া আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উন্মোচন (৪)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মু’মিন মুসলমানকে কাফির-মুশরিকদের অনুসরণ থেকে দূরে থাকতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৩)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৯)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক উনার আনুগত্যতার বেমেছাল দৃষ্টান্ত
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












