রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
শিক্ষামূলক ঘটনা:

যিনি আলিম, উনার ফতওয়া তদ্রুপ হবে যেরূপ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস উনাদের মধ্যে বর্ণনা রয়েছে (২)

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, দুপুর ১২:০৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:২৬
যিনি আলিম, উনার ফতওয়া তদ্রুপ হবে যেরূপ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস উনাদের মধ্যে বর্ণনা রয়েছে (২)

জুমুয়ার দিন সকালে সকলেরই ভীড় হলো সেখানে, উজীর-নাজীর অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছে, এমনকি স্বয়ং বাদশাও যথাসময় সেখানে পৌঁছলো। তিনি আলোচনার এক প্রসঙ্গে গিয়ে সেই ফতওয়ার কাগজটা বের করে বললেন যে- দেখ, রেশমী কাপড় যে ফতওয়া দেয়া হয়েছে, মূলতঃ সে সম্পর্কে ফতওয়াটা শুদ্ধ হয়নি। সামান্য কারণের জন্যই রেশমী কাপড় ব্যবহার জায়িয হতে পারেনা। রেশমী কাপড় পরিধান বা ব্যবহার জায়িয হতে পারে যদি মারাত্মক চুলকানী রোগ হয়। যেটা অন্যভাবে সুস্থতার কোন সম্ভাবনা না থাকে ইত্যাদি ইত্যাদি অনেক কারণ রয়েছে। সে কারণগুলো অনুপস্থিত থাকা অবস্থায় এ ফতওয়া দেয়া শুদ্ধ হয়নি। তখন তিনি ফতওয়া দিলেন-
مفتى اور مستفتى هردو كافرند.
অর্থ: “যে ব্যক্তি ফতওয়া তলব করেছে বা চেয়েছে, আর যারা ফতওয়া দিয়েছে, তারা সকলেই কাফির হয়ে গেছে। ”
তিনি ফতওয়া দিয়ে দিলেন। আলোচনা শেষ করলেন।
এদিকে বাদশা শাহজাহান মনে মনে কিছুটা গোসসা করলো এবং অন্যান্য যারা ছিলো তারাও কিছুটা গোসসা করলো এবং লজ্জিত হলো। বাদশা শাহজাহান সেখান থেকে চলে গেলো। উজীর-নাজীর সকলেই নামায শেষ হওয়ার সাথে সাথেই চলে গেলো সেখান থেকে। বাদশা শাহজাহান গিয়ে বললো যে- এক কাজ করো, হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি উনাকে গ্রেফতার করা হোক। তিনি আমাকে এভাবে কেন কথাগুলো বললেন। বাদশা আলমগীর তখন ছোট ছিলেন। তিনি দৌড়ে এসে জানালেন হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি উনাকে যে, হুযূর! আপনাকে হয়তো গ্রেফতার করা হবে, পুলিশ আসবে। তিনি বললেন, তাই নাকি? এক কাজ করো আমার উযূর বদনা দাও, আর মিসওয়াক দাও।
الوضوء صلاح المؤمن.
অর্থ: “উযূ হচ্ছে মু’মিনদের অস্ত্র। ”
উযূ করে তোমার পিতা বাদশা শাহজাহানের বিরুদ্ধে আমি বদ দোয়া করবো যেন তার রাজত্ব ধ্বংস হয়ে যায়। এটা শুনে বাদশা আলমগীর ভয় পেলেন। তিনি তাড়াতাড়ি গিয়ে উনার পিতা বাদশা শাহজাহানকে জানালেন যে, হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি তিনি গোসসা করেছেন। যেহেতু তিনি হক্ব ফতওয়া দিয়েছেন, আপনি কেন উনার বিরোধিতা করতেছেন? তিনি আপনার বিরুদ্ধে বদ দোয়া করবেন, হয়তো আপনার ধ্বংস আসবে। বাদশা শাহজাহানও জানতেন তিনি মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী। নিজের ভুল বুঝতে পেরে বাদশা বললেন, তাহলে কি করা যেতে পারে? আলমগীর বললেন, আপনি ইস্তিগফার করেন, তওবা করেন, লোক পাঠান ক্ষমা চেয়ে। তিনি লোক পাঠালেন ক্ষমা চেয়ে, কিছু হাদিয়াও পাঠালেন, যাতে তিনি সন্তুষ্ট হন এবং তিনি বুঝালেন যে, তিনি হাক্বীক্বী ইস্তিগফার করেছেন। তখন হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি তিনি ইতমিনান হলেন, যে ঠিক আছে, যেহেতু সে ক্ষমা চেয়েছে, তাই ক্ষমা করে দিলাম।
এখানে প্রশ্ন হচ্ছে যে, তিনশত আলিম ফতওয়া দিয়েছিলো- রেশমী কাপড় পরিধান করা বাদশাহর জন্য জায়িয রয়েছে। কিন্তু তিনি একাই বললেন যে-
مفتى اور مستفتى هردو كافرند.
অর্থাৎ যেহেতু তারা বিনা তাহক্বীকে ফতওয়া দিয়েছে, তাই তাদের এ ফতওয়া গ্রহণযোগ্য হবে না। তারা সকলেই হারামকে হালাল বলার কারণে কাফির হয়ে গেছে।
কাজেই এখন ফিকিরের বিষয়, যিনি আলিম হবেন, উনার ফতওয়া ঠিক তদ্রুপই হতে হবে। যেরূপ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস উনাদের মধ্যে বর্ণনা করা হয়েছে। তার বিপরীত হতে পারবে না। যখন বিপরীত হবে, যত আলিমই সেটা ফতওয়া দিক না কেন? তা কখনই গ্রহণযোগ্য হতে পারে না। তা হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি তিনি স্পষ্ট বলে দিয়েছেন উনার ফতওয়ার মাধ্যমে। (সমাপ্ত)
-০-

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ৫ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ৫ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৫ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৫ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ৫ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৬ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে