যারা মহান আল্লাহ পাক উনার সম্মানিত শি’য়ার তথা নিদর্শন মুবারক উনাদের থেকে মুখ ফিরিয়ে নিবে তারা কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِيْ فَإِنَّ لَه مَعِيشَةً ضَنْكًا وَّنَحْشُرُه يَوْمَ الْقِيَامَةِ أَعْمٰی قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمٰی وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذٰلِكَ أَتَتْكَ اٰيَاتُنَا فَنَسِيتَهَا ۖ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى
অর্থ: আর যে আমার যিকির তথা নিদর্শন মুবারক থেকে মুখ ফিরিয়ে নিবে তার দুনিয়াবী জিন্দেগী সংকীর্ণ হয়ে যাবে এবং কিয়ামতের দিন সে ব্যক্তি অন্ধ হয়ে উঠবে। তখন সে বলবে আয় আমাদের রব তায়ালা! আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আমিতো চক্ষুষ্মান ছিলাম, আমারতো দৃষ্টিশক্তি ছিলো??? তখন মহান আল্লাহ পাক তিনি তাকে বলবেন যখন তোমার কাছে আমার কোন নিদর্শন মুবারক আসতেন তখন তুমি তা ভুলে যেতে, তাকে কোন গুরুত্ব দিতে না, তাই আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে। (পবিত্র সূরা ত্ব-হা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১২৪-১২৬)
এই মহাসম্মানিত আয়াত শরীফ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, যারা মহান আল্লাহ পাক উনার নিদর্শন মুবারকসমূহ উনাদেরকে তা’যীম-তাকরীম মুবারক করবে না মহান আল্লাহ পাক তিনি তাদের দুনিয়াবী জিন্দেগী সংকীর্ণ করে দিবেন এবং যারা মহান আল্লাহ পাক উনার নিদর্শন মুবারকসমূহ উনাদেরকে ভুলে যাবে মহান আল্লাহ পাক তিনিও পরকালে তাদেরকে ভুলে যাবেন। নাউযুবিল্লাহ!
এখানে দুনিয়াবী জিন্দেগী সংকীর্ণ বলতে তাদের রিযিকের বরকত নষ্ট হয়ে যাবে, অনেক কাজ করবে, নিজেকে দুনিয়াবী কাজে অনেক ব্যস্ত রাখবে কিন্তু রিযিক খুঁজে পাবে না।
যেমন এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- হে বনী আদম! আমার ইবাদত-বন্দেগী করার জন্য তুমি সময় বের করে নাও। তাহলে আমি তোমার অন্তরকে গণী বা অভাবমুক্ত করে দিবো এবং তোমার হাত রিযিক দ্বারা পরিপূর্ণ করে দিবো। হে বনী আদম! আমার থেকে দূরে সরে যেও না। (যদি যাও) তাহলে আমি তোমার অন্তরকে অভাবগ্রস্ত করে দিবো। অর্থাৎ সারাক্ষণ হন্নে হয়ে ঘুরবে, কিন্তু কোন রিযিক পাবে না। (তিরমিযী শরীফ-২৬৫৪, ইবনে মাজাহ শরীফ-৪১০৭)
এই মহাসম্মানিত হাদীছ শরীফ থেকে প্রমাণিত হয়, যারা মহান আল্লাহ পাক উনার ইবাদত তথা নিদর্শন মুবারক উনাদেরকে সম্মান করার জন্য, মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদেরকে পালন করার জন্য কিছু সময় বের করে নিবে মহান আল্লাহ পাক তিনি তার দুনিয়াবী জিন্দেগীকে বরকতময় করে দিবেন, তার রিযিকের সমস্ত চাহিদা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি এর বিপরীতটা করে তাহলে সে হাজার কাজ করেও কোন রিযিক খুজে পাবে না, তার দুনিয়াবী জিন্দেগীকে সংকীর্ণ করে দেওয়া হবে, বরকত শূন্য করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ!
কাজেই সমস্ত মুসলমানদের দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ পাক উনার নিদর্শন মুবারকসমূহ উনাদেরকে তা’যীম-তাকরীম মুবারক করা, সম্মান করা। মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার মুবারক উছিলায় দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে সেই তাওফিক দান করুন। আমীন!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইবলীসের ধোঁকা হচ্ছে-
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৩য় পর্ব)
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভোট, নির্বাচন, পদপ্রার্থী হওয়া ইত্যাদি কোনটিই জায়িয নেই
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মু’মিন মুসলমানকে কাফির-মুশরিকদের অনুসরণ থেকে দূরে থাকতে হবে
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক উনার যিকির থেকে গাফিল ব্যক্তির জন্য তিনটি শাস্তি-
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












