যানবাহন নিয়ন্ত্রণে জিপিএস পদ্ধতি কার্যকর করতে যাচ্ছে সরকার
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ আশির, ১৩৯৩ শামসী সন , ৩১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আগামীতে যানবাহন নিয়ন্ত্রণে জিপিএস পদ্ধতি কার্যকর করতে যাচ্ছে সরকার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সড়ক নিরাপত্তা নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সড়ক মন্ত্রী বলেন, সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কারণে, গত ঈদুল ফিতরে দেড় কোটি মানুষ সুষ্ঠুভাবে ঈদ উদযাপনের জন্য ঢাকার বাইরে যাতায়াত করতে পেরেছে।
ঈদের ছুটিকালীন সময়ে, দুটি দুর্ঘটনায় বেশ কিছু মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, আগামীতে যাতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে বাস্তব সম্মত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় শেখ রবিউল আলম আরও বলেন, আগামী ঈদে রাস্তাঘাটে এখান সেখান থেকে বাসে লোকজন পরিবহন করা যাবে না। সুনির্দিষ্ট স্টপিজগুলো থেকেই যাত্রী নিতে হবে।
তিনি বলেন, জিপিএস সিস্টেম চালুর ফলে যাত্রীবাহী বাসগুলো অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না। অতিরিক্ত যাত্রী পরিবহন করলে অথবা নির্দিষ্ট দূরত্বে না গেলে বা মাঝপথ থেকে ফিরে আসলে, যানবাহনগুলো অটোমেটিক্যালি জরিমানার আওতায় পড়বে।
মন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরের সময় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিপুলসংখ্যক মানুষ সুষ্ঠুভাবে প্রত্যেকে নিজ নিজ বাড়ি ঘরে যাতায়াত করতে পেরেছে।
তিনি আরও বলেন, ঈদুল আযহা বা কোরবানির ঈদ আসন্ন। ঈদুল আযহার সময়ের মানুষের যাতায়াত কিভাবে আরো নির্বিঘœ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, বিভিন্ন সংস্থার প্রধান থেকে অনেকগুলো মতামত পরামর্শ এসেছে। এগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, আগামী ঈদুল আযহার সময়ও সড়কের পাশে কোন দোকান বসবে না। কোরবানির পশুর হাটও মহাসড়কের পাশে না বসানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রণালয় এবং সারা দেশের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)