যথাযথ গবেষণা ব্যতিত ঢালাওভাবে জিএম ফুড অনুমোদন সংবিধান এবং আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য সনদের লঙ্ঘন
বাংলাদেশ সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, “রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, পানিভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ নিরাপত্তা বিধান করবেন। ”
জাতিসংঘের আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য সনদের (১৯৯২) অনুচ্ছেদ-১৫ অনুযায়ী, “কোনো রাষ্ট্রের প্রাণসম্পদের উপর অন্য কোনো পক্ষের অভিগম্যতা কিভাবে ও কতটুকুু হবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট রাষ্ট্রের সরকার এবং তা হবে জাতীয় আইনের অধীন। ” অর্থাৎ রাষ্ট্রের ছাড়পত্র লাগবে। কিন্তু দেখা যায় বহুজাতিক কোম্পানির হয়ে দাতাসংস্থারা এসব ছাড়পত্র এবং বহুজাতিক কোম্পানির মেধস্বত্বের আইনি গ্রহণযোগ্যতা তৈরিতে জাতীয় আইন ও নীতিগুলো তৈরিতে রাষ্ট্রকে প্রভাবিত করে।
সেই অনুযায়ী দেশের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেশের সম্পদ অন্যায়ভাবে কোনো করপোরেট জিম্মায় তুলে দিতে পারে না।
বাংলাদেশের প্রাণীসম্পদের ওপর সাংবিধানিকভাবে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের মালিকানা নিরূপিত। দেশে এমন কোনো আইন বা নীতি নেই যা দেশের কোনো প্রাণীসম্পদের ওপর বহিরাগত বহুজাতিক কোম্পানির মেধাস্বত্ব বা মালিকানাকে বৈধতা দেয়। তাই জিএম ফুড অনুমোদন দেওয়ার পুর্বে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কোনক্রমেই দেশের সম্পদ বিদেশি কোম্পানীর হাতে তুলে দেওয়া যাবে না।
-মুহম্মদ আসাদুল্লাহ।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।