মৌলবাদ কি? মৌলবাদী কারা?
মৌল ও বাদ শব্দ দুটির সন্ধি হচ্ছে মৌলবাদ। সংসদ বাংলা অভিধানে মৌল শব্দের অর্থ হচ্ছে, মূল সম্বন্ধীয়, মূল হতে উৎপন্ন, আদিম। আর ‘বাদ’ শব্দের অর্থ হচ্ছে, মত (মতবাদ), তত্ত্ব ইত্যাদি। আভিধানিক অর্থে মৌলবাদ হচ্ছে, প্রাচীন ধর্মীয় শাস্ত্রবিধির প্রতি অন্ধ বিশ্বাস।
মৌলবাদী কারা? প্রধানত মৌলবাদী হচ্ছে ইহুদী এবং মুশরিক মূর্তিপূজারী জাতি। এরপরে খ্রিস্টানদের মধ্যে যারা প্রোটেস্ট্যান্ট রয়েছে তারা। এরা তাদের কথিত ধর্মের মৌলিক চেতনায় উজ্জীবিত ও অন্যান্য সকল ধর্মের প্রতি চরমভাবে বিদ্বেষ পোষণ করে। যেমন মূর্তিপূজারীরা নিজেরাই দাবি করে তাদের ধর্ম সনাতন ধর্ম। অর্থাৎ এরা সনাতনবাদী বা মৌলবাদী। ইহুদীরাও তাদের মৌলিক বিশ্বাসগুলো খুব দৃঢ়ভাবে আঁকড়ে থাকে বিধায় তারা খ্রিস্টানদের সাথে মেলামেশা করলেও কখনোই খ্রিস্টানদের কোনো তর্জ-তরীক্বা পালন করে না। এমনকি খ্রিস্টানদের ক্রুশের প্রতীক টাই-ও পোশাক হিসেবে গ্রহণ করে না। মৌলবাদীরা তাদের ধর্মে কোনো প্রকার সংস্কার বা আধুনিকায়নে বিশ্বাস করে না। উইকিপিডিয়ার ভাষ্য মতে, ইউরোপ ও আমেরিকায় খ্রিস্টান মৌলবাদীদের গোড়াপত্তন ঘটে উনিশ শতকে এবং বিশ শতকের শুরুর দিকে। তখন খ্রিস্টানদের মধ্যে সংস্কারপন্থীদের বিরুদ্ধে খ্রিস্টধর্মের মূলতত্ত্ব সমূহকে সংরক্ষণের জন্য ‘ফান্ডামেন্টাল মুভমেন্ট’ নামে আন্দোলন গড়ে উঠেছিলো।
পক্ষান্তরে পবিত্র দ্বীন ইসলাম সম্পূর্ণরূপে পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ মোতাবেক পরিচালিত। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনগড়া মত, বাদ (মতবাদ), তত্ত্ব, আইন ইত্যাদি দ্বারা প্রভাবিত নয় কিংবা এসবের কোনো মিশ্রণ নেই।
সুতরাং পবিত্র দ্বীন ইসলামে নতুন কোনো মতবাদ সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই। এই জন্য পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে মৌলবাদের কোনো স্থান নেই।
-মুহম্মদ সোহেলুর রহমান।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।