মেট্রোরেল ছেড়েছেন ১৭০ দক্ষ কর্মী!
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আকর্ষণীয় বেতন কাঠামো আর চ্যালেঞ্জিং পেশা হিসেবে কেউ জীবনে প্রথম বা দ্বিতীয় চাকরি হিসেবে যোগদান করেছিলেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল)। এখানের বেতন কাঠামো সাধারণত জাতীয় বেতন স্কেলের চেয়ে অনেক বেশি। বর্তমানে গ্রেড অনুযায়ী জাতীয় বেতন স্কেলের ২ থেকে ২.৩ গুণ পর্যন্ত বেতন পেয়ে থাকেন এই প্রতিষ্ঠানের কর্মীরা।
কিন্তু তারপরও শুরু থেকে এখন পর্যন্ত ইস্তফা দিয়েছেন ১৭০ জন কর্মী। এর মধ্যে অবশ্য একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ সালে মারা গেছেন।
ডিএমটিসিএলের তথ্য বলছে, প্রতিষ্ঠানের তিনজন সহকারী ব্যবস্থাপক, একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ১৯ জন সেকশন ইঞ্জিনিয়ার, ছয়জন স্টেশন কন্ট্রোলার, নয়জন ট্রেন অপারেটর, একজন রাজস্ব কর্মকর্তা, ৩৫ জন টিকিট মেশিন অপারেটর, ২৭ জন কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট ও ৬৯ জন সেমি-স্কিলড মেইনটেইনার- মোট ১৭০ জন কর্মকর্তা-কর্মচারী ডিএমটিসিএলের চাকরি থেকে ইস্তফা চেয়ে বিভিন্ন সময়ে আবেদন করেছেন।
চাকরি ছেড়ে যাওয়া বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে আকর্ষণীয় বেতনে চাকরিতে ঢ়ুকলেও অনেকের বেতন গ্রেড ছিল কম। এছাড়া, ২০১৩ সালে কোম্পানি গঠিত হলেও এখন পর্যন্ত তৈরি হয়নি সার্ভিস রুল। ফলে এখানে চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত মনে করে তারা চাকরি ছেড়ে চলে গেছেন।
আর বর্তমান কর্মীরা বলছেন, তারা বাধ্য হয়েই এখানে আছেন। ভালো কোনো সুযোগ পেলে তারাও চাকরি ছেড়ে দেবেন।
তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোরেল একটি অত্যন্ত বিশেষায়িত অপারেশনাল সিস্টেম, যেখানে রাতারাতি দক্ষ জনবল তৈরি করা সম্ভব নয় এবং বাইরের উৎস থেকে লোক এনে তাৎক্ষণিকভাবে পরিচালনাও করা যায় না। তাই এই পরিস্থিতিতে ডিএমটিসিএলের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত মানবসম্পদ উন্নয়ন ও রিটেনশন (ধরে রাখা) নীতিতে।
বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম বলেন, ‘২০১৩ সালে কোম্পানি হয়েছে, কিন্তু এখনও সার্ভিস রুল করা হয়নি। তবে, আমরা ইতোমধ্যে সার্ভিস রুল বোর্ডের অনুমোদন নিয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’
‘শুধু যে সার্ভিস রুল নেই, এজন্য চাকরি ছেড়ে চলে যায়- বিষয়টা তা নয়। বেটার অপারচুনিটির জন্যও যায়। আমরা যখন লোক নিয়োগ করি, তখন আমাদের পরীক্ষা বুয়েট থেকে নেওয়া হয়। নবম, দশম বা এমনকি দ্বাদশ গ্রেডের চাকরির ক্ষেত্রেও বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট) কিংবা অন্যান্য প্রকৌশল বিশ^বিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা আবেদন করেন। একইভাবে কেরানি পদে ঢাকা বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রিধারীরাও অংশ নেন।’
‘ফলে লিখিত পরীক্ষায় তুলনামূলকভাবে তারাই বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হন এবং ভাইভাতেও ভালো করেন। এতে সাধারণ গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে পড়ে। কিন্তু এই উচ্চ যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা চাকরিতে যোগদানের পর দীর্ঘমেয়াদে সেখানে থাকেন না। তারা দ্রুতই আরও ভালো সুযোগের সন্ধানে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করেন। অনেকেই চাকরিতে যোগদানের পরপরই উচ্চতর গ্রেডের (নবম গ্রেড বা প্রথম শ্রেণির) পদে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান। নিয়ম অনুযায়ী, কোনো কর্মচারী অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশ নিতে চাইলে কর্তৃপক্ষকে আবেদন করলে তা অনুমোদন দিতে হয়। ফলে কর্মীরা সহজেই ভালো সুযোগ পেলে সরে যান’- যোগ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












