মৃত মুরগি নিয়ে থানায় রশিদা বেগম, বিচার চাইলেন আল্লাহ পাক উনার কাছে
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পোষা প্রাণীর প্রতি মায়া এবং অন্যায়ের প্রতিবাদের এক ভিন্ন চিত্র দেখা গেল লালমনিরহাটে। পোষা ৫টি মুরগিকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগ নিয়ে লালমনিরহাট সদর থানায় হাজির হলেন রশিদা বেগম নামে এক নারী।
গত শনিবার (৫ই এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর থানায় মৃত মুরগি নিয়ে হাজির হোন তিনি।
এ সময় কান্নায় ভেঙে পড়েন রশিদা বেগম। এই ঘটনায় থানার কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগীর বাড়ি লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার এলাকায়। তার স্বামী-সন্তান নেই। এলাকায় বিভিন্ন বাসায় কাজ করে সংসার চালান তিনি।
থানায় কান্নাজড়িত কণ্ঠে ওই নারী জানান, তিনি পরম যতেœ মুরগিগুলো লালন-পালন করছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি মুরগিগুলোকে খাবার দিয়ে বাড়ির উঠানে ছেড়ে দেন। পরে বাড়ির পাশের একজনকে দেখে রাখতে বলে কাজে বেড়িয়ে যান। ফিরে এসে দেখতে পান, তার ১১টি মুরগিই মৃত অবস্থায় পড়ে আছে। তার বিশ্বাস, কেউ শত্রুতা করে বা ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করে বা অন্য কোনো উপায়ে তার মুরগিগুলোকে মেরে ফেলেছে।
তিনি আরও বলেন, ভিক্ষা করে এই মুরগিগুলো কিনেছি, কিন্তু কে বা কারা এই মুরগিগুলো মেরে ফেলেছে বুঝতে পারছি না। আমার এই মুরগি কয়টাই ছিল সম্বল। ডিম বিক্রি করতাম, বাচ্চা ফুটিয়ে বড় করার আশা ছিল। কারা আমার এমন সর্বনাশ করলো? আমি গরিব মানুষ, কার কী ক্ষতি করেছি? আমি এর সঠিক বিচার চাই। তাই ১১টি মুরগির মধ্যে ৫টি নিয়েই থানায় এসেছি প্রমাণ দেখাতে।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, ঘটনাটি কষ্টকর। একজন নারী তার ৫টি মৃত মুরগি নিয়ে বিচার চাইতে থানায় এসেছেন। আমরা তার অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। তবে তিনি মুরগি নিয়ে এসে কোনো লিখিত অভিযোগ থানায় করেননি। শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে চলে গেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)