বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইসরাইল-দুবাইভিত্তিক বিতর্কিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার চলমান প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম।
গত মঙ্গলবার (২৩ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা এ দাবি জানান।
নেতারা বলেন, বিশ^স্ত সূত্রে জানা গেছে, সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক করছে। তারা বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর এবং জাতীয় অর্থনীতির কেন্দ্রবিন্দু চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে দীর্ঘমেয়াদে হস্তান্তরের উদ্যোগ জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সক্ষমতার পরিপন্থী।
তারা আরও বলেন, এনসিটি ও সিসিটি বাংলাদেশের জনগণের অর্থায়নে নির্মিত এবং বর্তমানে সম্পূর্ণ কার্যকর ও লাভজনক টার্মিনাল। এসব টার্মিনালে নতুন করে বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগের প্রয়োজন নেই। ফলে বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার পক্ষে যে বিনিয়োগ আনার যুক্তি দেখানো হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।
নেতাদের মতে, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ পণ্য পরিবহন কার্যক্রম পরিচালনা করে। এই বন্দরের কৌশলগত গুরুত্বপূর্ণ অংশ বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে গেলে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং বন্দর ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তারা অভিযোগ করেন, জনগণ, শ্রমিক সংগঠন, বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কোনো ধরনের উন্মুক্ত আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতার পরিপন্থি হবে। দেশের জনগণের সম্পদ ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় সংসদ, বিশেষজ্ঞ মহল ও সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া উচিত বলেও তারা মত দেন।
স্কপ নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় গৃহীত দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার বাস্তবায়নের উদ্যোগ নিলে দেশপ্রেমিক শ্রমিক-জনতা তা মেনে নেবে না। জাতীয় স্বার্থবিরোধী যেকোনো চুক্তি বা উদ্যোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা হবে।
বিবৃতিতে অবিলম্বে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ও সিসিটি ইজারা সংক্রান্ত সব আলোচনা ও চুক্তি প্রক্রিয়া বন্ধ, সরকারের অবস্থান জনসম্মুখে প্রকাশ এবং চট্টগ্রাম বন্দরের মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্বে রাখার দাবি জানানো হয়।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বর্তমানে সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি প্রায় এক কিলোমিটার লম্বা। এই টার্মিনালে একসঙ্গে ছোট-বড় মিলিয়ে পাঁচটি জাহাজ ভেড়ানো যায়। এটিতে চারটি জেটি রয়েছে এবং বন্দরের মোট কনটেইনারের প্রায় অর্ধেক হ্যান্ডলিং করা হয় এই টার্মিনাল দিয়ে। এটিতে ব্যাকআপ ফ্যাসিলিটিজ হিসেবে রয়েছে উন্নত প্রযুক্তি সম্বলিত ইয়ার্ড। ২০০৭ সালে ৭০০ কোটি টাকা খরচ করে এনসিটি টার্মিনাল নির্মাণ করা হয়েছিল। পরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা খরচ করে ১৪টি কি গ্যান্ট্রিক্রেনসহ আধুনিক ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে। পরবর্তী সময়ে টার্মিনালে আরও ৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করে বন্দর কর্তৃপক্ষ। কনটেইনার স্থানান্তরের যত উন্নত যন্ত্র দরকার, সবই আছে টার্মিনালটিতে।
মোটা দাগে এই টার্মিনালে সব বিনিয়োগ করেছে বন্দর কর্তৃপক্ষ। আওয়ামী লীগ আমলে তাদের নেতাদের ব্যবহার করে কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই টার্মিনালটি থেকে সাইফ পাওয়ার টেক হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। দেশি কিংবা বিদেশি অন্য কোনো প্রতিষ্ঠানকে তেমন সুযোগ দেওয়া হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এনসিটি থেকে বিতর্কিত সাইফ পাওয়ারটেককে সরিয়ে দিয়ে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার উদ্যোগ নেয়। তখন থেকে বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে বিভিন্ন পক্ষ সরব হয়। আন্দোলনের মধ্যেই ২০২৫ সালের ৭ জুলাই থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক লিমিটেডকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












