মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সংবাদদাতা:
৯৯৯ জন বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ, স্কুল ও মাদ্রাসারশিক্ষক ‘মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না’ শিরোনামে বিবৃতি প্রদান করেছেন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ বিবৃতি দেন তারা।
বিবৃতিতে বলা হয়, দেশের জনগণ যখন নির্বাচনমুখী এবং অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নেওয়া, ঠিক সেই সময়ে তড়িঘড়ি করে শিক্ষা আইন ২০২৬-এর খসড়া প্রকাশ ও তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগে আমরা দেশের সচেতন শিক্ষক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছি।
বিবৃতিতে আরো বলা হয়, আলোচ্য শিক্ষা আইনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে- অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বৈষম্যহীন শিক্ষাক্রম। ইউনেস্কোর নথি অনুসারে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেন্ডার সমতা যা অর্জিত হয় জেন্ডার-রূপান্তরমুখী শিক্ষাদর্শনের মাধ্যমে এবং এই শিক্ষাদর্শনে লেসবিয়ান (নারী সমকামী), গে (পুরুষ সমকামী), বাইসেক্সুয়াল (উভকামী সমকামী), ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী সমকামী) ও জেন্ডার-বৈচিত্র্যময়, ইন্টারসেক্স, কুইয়ার এবং নিজস্ব জেন্ডার পরিচয় অনুসন্ধানরত (এলজিবিটিকিউআই) শিক্ষার্থীদের বৈচিত্র্যময় চাহিদা বিবেচনায় নেওয়া হয়। সেই লক্ষ্যকে সামনে রেখেই শিক্ষাব্যবস্থাকে সমকামী-বান্ধব করার সুবিধার্তে এই আইনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞায় উন্মুক্ত ধারা (ওপেন ক্লজ) যেমন ‘অন্য কোন কারণে’ ও অসংজ্ঞায়িত পরিভাষা ‘বিশেষ চাহিদাসম্পন্ন’, ‘সুবিধাবঞ্চিত’ ইত্যাদি যুক্ত করা হয়েছে এবং অন্যদিকে ‘বৈষম্যহীন শিক্ষাক্রম’কে অসংজ্ঞায়িত রাখা হয়েছে।’
‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, রাষ্ট্র কর্তৃক প্রণীত শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অভিভাবকদের ধর্মীয় বিশ^াস ও নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং কোনো শিক্ষার্থীকে এমন কোনো বিষয় অধ্যয়নে বাধ্য করা যাবে না, যা তার পরিবার ও ধর্মীয় বিশ^াসের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ধর্মীয় ও নৈতিক মতাদর্শভিত্তিক ভিন্নমত বা শান্তিপূর্ণ সমালোচনা বা উপদেশকে মানসিক নির্যাতন/নিগ্রহ হিসেবে গণ্য করা যাবে না। কারিকুলামে আন্তর্জাতিক মান ও সর্বোত্তম চর্চা অনুসরণ অবশ্যই করতে হবে তবে তা বাংলাদেশের সংবিধান, সামাজিক বাস্তবতা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এনজিও কর্তৃক পরিচালিত ‘বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান’সমূহকে মূল ¯্রােতধারায় অন্তর্ভুক্তকরণের আগে ‘বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান’এর সংজ্ঞা নির্দিষ্ট করতে হবে। এটা নিশ্চিত করতে হবে যে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান বলতে কেবল শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাজনিত শিক্ষাকেই বোঝাবে; কোনো যৌন পরিচয় বা মতাদর্শভিত্তিক বা ধর্মীয় ও নৈতিকতাবিরোধী শিক্ষা এর অন্তর্ভুক্ত করা যাবে না।’
৯৯৯ জন শিক্ষকের বিবৃতিতে আরো বলা হয়, ‘শিক্ষা আইন কোনো আন্তর্জাতিক মতাদর্শিক এজেন্ডার বাহক না হয়ে তা হতে হবে জনগণের বিশ^াস, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন। সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোন সংস্কৃতি ‘দেশীয়’, ‘বাঙ্গালী’ বা ‘নৃ-গোষ্ঠীর’ সংস্কৃতির নামে সংখ্যাগরিষ্ঠ জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। শিক্ষা আইনের সকল অসংজ্ঞায়িত পরিভাষাকে সুস্পষ্ট ও সংজ্ঞায়িত করতে হবে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নামে এবং ‘পিছিয়ে পড়া’, ‘সুবিধা-বঞ্চিত’, ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ ইত্যাদি অসংজ্ঞায়িত পরিভাষার মারপ্যাঁচে সমকামী-বান্ধব শিক্ষাক্রম বাস্তবায়ন দেশের জনগণ এবং ছাত্র ও শিক্ষকসমাজ মেনে নেবে না।’
বিবৃতিপ্রদানকারীদের মাঝে ৫২ জন অধ্যাপক, ৩৯ জন সহযোগী অধ্যাপক, ৭৪ জন সহকারী অধ্যাপক ও ১৬১ জন প্রভাষক সহ মোট ৯৯৯ জন বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ রয়েছেন। (সংবাদ বিজ্ঞপ্তি)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












