মূলত রাষ্ট্রপতির হাতে শপথ নেয়াতেই জটিলতা রয়ে গেছে -রাশেদ খান
, ১৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হাতে উপদেষ্টা পরিষদের শপথ নেয়াতেই জটিলতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার ভাষ্য, এসব ভুলের খেসারত হয় না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নিজের অনলাইন পেজে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খান।
জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ জারি করলে তা মানা হবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
গত রোববার সংবাদ সম্মেলনে দলের আহ¦ায়ক নাহিদ বলেছে, জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই অধ্যাপক ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি তথাকথিত রাষ্ট্রপতির থেকে জারি হয়, রাষ্ট্রপতি কার্যালয় থেকে থেকে জারি হয়, তাহলে এই সনদের কোনো আইনি ও রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না।
এ প্রসঙ্গে রাশেদ খান তার পোস্টে বলেন, যেহেতু সংবিধান মোতাবেক রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ। যেহেতু প্রধান উপদেষ্টা ইউনূস ও তৎকালীন ছাত্র উপদেষ্টা নাহিদসহ সকল উপদেষ্টারা রাষ্ট্রপতিকে মেনেই শপথ নিয়েছেন।
যেহেতু এই ধরনের আদেশ জারি রাষ্ট্রপতির মাধ্যমেই হয়ে থাকে। সেহেতু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি রাষ্ট্রপতির মাধ্যমে না হলে সেটি হবে আইনগতভাবে ত্রুটিযুক্ত।
রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া এমন অধ্যাদেশ জারি হলে তা ভবিষ্যতে প্রশ্নের মুখোমুখি ফেলার সুযোগ রেখে দিবে জানিয়ে তিনি বলেন, বিধি অনুযায়ী আদেশ জারি হওয়া দরকার, আবেগতাড়িত হয়ে কোনকিছু করতে গেলে তা ভবিষ্যতে অবৈধ বিবেচিত হতে পারে।
গণ অধিকার পরিষদের এই নেতা আরো বলেন, মূলত গত ৮ আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়াতেই জটিলতা রয়ে গেছে।
তখন যদি নাহিদরা রাষ্ট্রপতির হাতে শপথ না নিতেন, তবে এখন বলতে পারতেন, আমরা রাষ্ট্রপতির আদেশ জারি মানব না। কিন্তু শপথ নেয়ার পর আর বলার সুযোগ নেই। ভুলটা তখনই হয়ে গেছে। আর এইসব ভুলের কোন খেসারত হয় না। খেসারতের জন্য প্রয়োজন নতুন গণ-অভ্যুত্থান কিংবা বিপ্লব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)