মু’মিনদের আত্মশুদ্ধির এক বিরাট পাথেয় সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার প্রতি ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার অসীয়ত মুবারক
অন্তিম উপদেশ বা পরামর্শকে অসীয়ত বলে। আর সাধারণ উপদেশ বা পরামর্শকে নছীহত বলে। নছীহতের চেয়ে অসীয়তের গুরুত্ব ও তাৎপর্য ব্যাপক অর্থবোধক এবং গুরুত্ববহ। যার ফলে অধিক গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ উপদেশের ক্ষেত্রে অসীয়ত শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রথম ইমাম, আসাদুল্লাহিল গালিব, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার মুবারক শান-মান, মর্যাদা-মর্তবা, বর্ণনার অপেক্ষা রাখে না। মুসলিম বিশ্বে এমন কোনো ব্যক্তি নেই যে, উনার সম্পর্কে জানে না। এমনকি কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনরা উনাকে চিনে, জানে যে, তিনি খুলাফায়ে রাশিদীন উনাদের চতুর্থ খলীফা। ইলমে ফিকাহ তো রয়েছেই এমনকি ইলমে তাছাউফের প্রায় সব সিলসিলার মূলেও তিনিই রয়েছেন।
তিনি উনার নিজ আওলাদ- যিনি আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দ্বিতীয় ইমাম, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনাকে যে মহামূল্যবান অসীয়ত মুবারক করেছেন তা উত্তরকালে বংশ পরম্পরায় উনারা সেই অসীয়ত মুবারক নিজেদের জীবন মুবারকে বাস্তবায়ন করেছেন। যা আগত-অনাগত সকলের জন্য বিরাট ইবরত-নছীহত। সকলের উচিত নিজের জীবনে তা বাস্তবায়ন করা।
সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলেন, হে প্রিয় বৎস! আমি আপনাকে চারটি বিষয়ে অসীয়ত করছি। আপনি যদি তা যথাযথভাবে সংরক্ষণ করতে পারেন, তাহলে কেউ কখনো আপনার কোনো প্রকার ক্ষতিসাধন করতে পারবে না।
এক. আক্বল বা সমঝ হচ্ছে- শ্রেষ্ঠতম সম্পদ।
দুই. নির্বুদ্ধিতা বা আক্বলহীনতা হচ্ছে সর্বাপেক্ষা দরিদ্রতা।
তিন. অহঙ্কার বা আত্মম্ভরিতা হচ্ছে সবচেয়ে নিঃসঙ্গতা।
চার. উত্তম চরিত্র হচ্ছে সর্বাপেক্ষা সম্মানিত অর্থাৎ উত্তম চরিত্র দ্বারা শ্রেষ্ঠতম মর্যাদা-মর্তবা লাভ হয়।
প্রিয় বৎস! * আপনি আহমক বা আক্বল-সমঝহীন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন না। তাদের সংস্পর্শে যাবেন না। কেননা সমঝহীন ব্যক্তি আপনার উপকার করতে গিয়ে নিজের অজান্তে আপনার ক্ষতি করে বসবে।
* আপনি বখীল বা কৃপণ ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন না। তাদের সংস্পর্শে যাবেন না। কেননা, সে আপনার কাছে সবসময় ফায়দা হাছিল করবে কিন্তু আপনার প্রয়োজনের সময় আপনার কাছ থেকে সে দূরে সরে যাবে।
* আপনি পাপী ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন না। পাপী ব্যক্তির সংস্পর্শে যাবেন না। কেননা, সে সামান্যতম জিনিসের বিনিময়ে আপনাকে বিক্রি করে দিবে। অর্থাৎ সে তার পাপের সাথে আপনাকে সংযুক্ত করতে দ্বিধাবোধ করবে না।
* আপনি মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব করবেন না। মিথ্যাবাদীর ছোহবতে যাবেন না। কেননা, মিথ্যাবাদী হচ্ছে মরীচিকার মতো। সে দূরবর্তীকে নিকটবর্তী আর নিকটবর্তীকে দূরবর্তী করবে। অর্থাৎ ধোঁকা দিবে। মরীচিকা বলা হয়- মরুভূমিতে রোদ্রের তাপে দূর থেকে পানির মতো দেখা যায়। পিপাসার্ত ব্যক্তি সেই পানি দেখে পানের জন্য সেদিকে অতি দ্রুতগতিতে ধাবমান হয়। যতই যায় দৃশ্যত সেই পানিও তত দূরে যায়।
এভাবে ক্বিয়ামত পর্যন্ত যদি সেই পিপাসার্ত পথিক ধাবিত হতে থাকে কখনোই তা লাভ করতে পারবে না। মিথ্যাবাদী এরূপ মরীচিকার মতো ছলনাকারী। নাউযুবিল্লাহ!
অত্যন্ত গুরুত্বপূর্ণ নছীহত মুবারক; এই নছীহত মুবারকগুলো আমাদের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনকে স্বার্থক ও অর্থবহ করে গড়ে তুলবে। ইনশাআল্লাহ!
-০-
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।