মু’মিনে কামিল বা হাক্বীক্বী ঈমানদার হওয়া প্রত্যেকের জন্য ফরয
, ১৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার সম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা ঈমান আনো। (পবিত্র সূরা আন নিসা: পবিত্র আয়াত শরীফ ১৩৬)
স্মরণীয় যে, ঈমানদার তথা মু’মিন দু প্রকার। (এক) মু’মিনে কামিল (দুই) মু’মিনে নাক্বিছ বা মু’মিনে ফাসিক্ব।
মু’মিনে কামিল বা পরিপূর্ণ মু’মিন যাঁরা উনারা ইন্তিকালের পর সরাসরি জান্নাতী হবেন। আর মু’মিনে নাক্বিছ বা অপরিপূর্ণ তথা মু’মিনে ফাসিক্ব বা গুনাহগার মু’মিন যারা তারা পাপের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবে।
বলার অপেক্ষা রাখে না, জাহান্নামের শাস্তি এত ভয়াবহ, এত কঠিন যে, তা কারো পক্ষে বরদাশ্ত করা সম্ভব হবে না। আর মহান আল্লাহ পাক তিনি যেহেতু মু’মিনদের অভিভাবক তাই তিনি মু’মিনদেরকে সতর্ক করে দিয়েছেন যে, তোমরা মু’মিনে নাক্বিছ বা মু’মিনে ফাসিক্ব হয়োনা। কারণ মু’মিনে ফাসিক্ব হয়ে ইন্তিকাল করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তা সহ্য করা কঠিন হবে। কাজেই মহান আল্লাহ পাক তিনি আগেই সাবধান করে দিয়েছেন, যাতে মু’মিন বা মু’মিনে কামিল হয়ে অর্থাৎ ঈমান আক্বীদা, আমল-আখলাক্ব¡ শুদ্ধ করে ইন্তিকাল করতে পারে এবং আযাব-গযব থেকে পরিত্রাণ লাভ করে সরাসরি জান্নাতী হতে পারে।
উল্লেখ্য, মু’মিনে কামিল হওয়ার জন্য ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাওউফ উভয় প্রকার ইলিম অর্জন করা ও তদনুযায়ী আমল করা জরুরী। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اَلْعِلْمُ عِلْمَانِ فَعِلْمٌ فِي الْقَلْبِ فَذَلِكَ الْعِلْمُ النَّافِعُ , وَعِلْمٌ عَلَى اللِّسَانِ فَذَلِكَ حُجَّةُ اللهِ عَلَى ابْنِ آدَمَ.
অর্থ: ইলিম দু’প্রকার। (১) ক্বলবী ইলিম, আর এটিই হচ্ছে উপকারী ইলিম। (২) যবানী বা মৌখিক ইলিম তা হচ্ছে মহান আল্লাহ পাক উনার তরফ থেকে মানুষের প্রতি দলীল স্বরূপ।
স্মরণীয় যে, ক্বলবী ইলিমই হচ্ছে ইলমে তাছাউফ। যার মাধ্যমে মানুষের সমস্ত বদ-খাছলত বা বদ স্বভাব দূরীভূত হয়ে ইখলাছ হাছিল হয়। যেই ইখলাছ ইবাদত বা আমল কবুল হওয়ার জন্য পূর্বশর্ত।
আর ইলমে ফিক্বাহ হচ্ছে ঐ ইলিম যার মাধ্যমে মানুষের ঈমান-আক্বীদা সম্পর্কিত ইলিম ও ইবাদত বন্দিগীর ইলিম অর্জন করা যায়। আর উক্ত দুই প্রকার ইলিম অর্জন করার সাথে সাথে আমলে বাস্তবায়ন করার দ্বারা হাক্বীক্বী মু’মিন বা মু’মিনে কামিল হতে হয়।
জানা আবশ্যক যে, একজন কামিল শায়েখ বা মু’র্শিদ তিনি শুধু হাক্বীক্বী বা কামিল মু’মিনই নন বরং তিনি কামিল মু’মিন মুসলমান তৈরিকারী। অর্থাৎ কামিল শায়েখ বা মুর্শিদ উনার নিকট যারা বাইয়াত হন ও ছোহবত ইখতিয়ার করেন উনারা সম্মানিত দ্বীন ইসলাম উনার উভয় প্রকার ইলিম অর্জন ও আমলে বাস্তবায়ন করার মাধ্যমে মু’মিনে কামিল হন। আর যারা শুধু মাদরাসায় পড়াশুনা করছে ও করাচ্ছে তারা কেবল ইলমে ফিক্বাহর যৎ সামান্য শিখেই ক্ষ্যান্ত হচ্ছে। আর ইলমে তাছাউফের শিক্ষা তাদের মধ্যে আদৌ নেই। ফলে মু’মিনে ফাসিক্ব হিসেবে তারা কালাতিপাত করছে। নাউযুবিল্লাহ!
অতএব, কামিল মু’মিন মুসলমান হতে হলে সকলের জন্যেই একজন কামিল শায়েখ বা মুর্শিদ উনার নিকট বাইয়াত হওয়া ফরয। আর নিঃসন্দেহ রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি একজন কামিল শায়েখ ও কামিল মুর্শিদ উনার অন্তর্ভুক্ত । সুবহানাল্লাহ!
-মুফতী আল্লামা শুয়াইব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












