সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

মুহাদ্দিছগণ উনাদের মাঝে ইমামে আ’যম, হযরত ইমাম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত মাক্বাম মুবারক

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, রাত ১:৫৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫২
মুহাদ্দিছগণ উনাদের মাঝে ইমামে আ’যম, হযরত ইমাম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত মাক্বাম মুবারক

যদি মুহাদ্দিছগণ উনাদের মাঝে মর্যাদার স্তর বিন্যাস করা হয় তাহলে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সমসাময়িক প্রথম সারির মুহাদ্দিছগণ যেমন- হযরত ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আওযায়ী রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি প্রমূখ মুহাদ্দিছগণ উনাদের সমমর্যাদার অধিকারী হবেন। বরং উনাকে যদি উক্ত সম্মানিত ইমামগণ উনাদের উপর প্রাধান্য দেয়া হয় তবুও বাড়াবাড়ি হবে না। কারণ ঐসকল সম্মানিত ইমামগণই উনাকে নিজেদের উপর প্রাধান্য দিতেন। সুবহানাল্লাহ!
যেমন হযরত হাম্মাদ ইবনে যায়েদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা বিশিষ্ট মুহাদ্দিছ হযরত আমর ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি উনার নিকট আসতাম। তখন ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি আগমন করলে হযরত আমর ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সমীপে প্রশ্ন করতে সুযোগ করে দিতেন। আমরা উনার নিকট প্রশ্ন করলে তিনি আমাদেরকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করতেন। সুবহানাল্লাহ! (আল খইরাতুল হিসান লি ইবনে হাজার হায়তামী)
হযরত ইসমাঈল ইবনে আবি ফুযায়েল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখলাম, তিনি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার হাত মুবারক ধরে হাঁটছেন। উনারা উভয়ে যখন মসজিদে এসে পৌঁছলেন তখন হযরত ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে আগে বাড়িয়ে দিলেন। (কাওয়ায়েদ ফী উলূমিল হাদীছ-৩১৯ পৃষ্ঠা)
বিশিষ্ট মুহাদ্দিছ হযরত আসবাত ইবনে নজর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, প্রখ্যাত ইমাম মানসূর ইবনুল মুতামিরের কাছে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিরাট মর্যাদার আসন ছিলো বলে প্রত্যক্ষ করেছি। তিনি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখলে দাঁড়িয়ে যেতেন এবং উনার সাথে এমন আচরণ করতেন, যা অন্য কারো সঙ্গে করতেন না। সুবহানাল্লাহ! (মানাকিবে ইমাম আবী হানীফা লিল মুয়াফফাক- ২৯৪ পৃষ্ঠা)
হযরত হাম্মাদ ইবনে যায়েদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার ফিক্বাহ ও হাদীছ শাস্ত্রে বছরার শ্রেষ্ঠ ইমাম আইয়্যূব সাখতিয়ানী রহমতুল্লাহি আলাইহি তিনি আমাকে বলেছেন, আপনি যখন ইরাকের বিখ্যাত আলিম সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সঙ্গে সাক্ষাৎ করবেন তখন উনাকে আমার সালাম পৌঁছাবেন। অপর বর্ণনায় আছে উনাদের (সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি ও হযরত আইয়ূব সাখতিয়ানী রহমতুল্লাহি আলাইহি উনাদের মাঝে চিঠিপত্রের আদান প্রদান ছিলো) (ছহীহ হাদীছ ও কথিত আহলে হাদীছ- পৃষ্ঠা ১০৬)
এক ব্যক্তি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার নিকট থেকে ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট আগমন করলে তিনি তাকে বলেছিলেন, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ফকীহ উনার নিকট থেকে আগমন করেছো। নিঃসন্দেহে যে ব্যক্তি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিরোধিতা করে তার জন্য প্রয়োজন হলো উনার চেয়ে অধিক মর্যাদা ও ইলম মুবারক উনার অধিকারী হওয়া। আর এমনটা পাওয়া যাওয়া খুবই কঠিন।
যখন সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি ও ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি একসঙ্গে হজ্জ পালন করেছিলেন তখন হযরত সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে আগে বাড়িয়ে নিজে পিছনে পিছনে চলতেন। উনাদের উভয়কে কোনো প্রশ্ন করা হলে হযরত সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি তিনি জবাব দিতেন না, বরং সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি জবাব দিতেন। সুবহানাল্লাহ! (আল খইরাতুল হিসান- ৭৬ পৃষ্ঠা)
ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সামনে এমন থাকতাম যেমন বাজপাখির সামনে চড়ুইপাখি থাকে। (আর তিনি হলেন সমস্ত আলিম উনাদের সাইয়্যিদ) (আর রাফউ ওয়াত তাকমীল- পৃষ্ঠা ৩৯)
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মজলিসে বড়দের খুব ছোট অবস্থায় দেখেছি। আর নিজেকে হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মজলিসে যতটা ছোট ও তুচ্ছ দেখেছি ততটা অন্য কোনো মজলিসে তেমন দেখিনি। (মানাকিবে আবী হানীফা লিল মাওয়াফফাক- পৃষ্ঠা ৩০৮)
আবুল অলীদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইমাম শোবা রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার ছানা-ছিফত মুবারক করতেন। উনার সামনে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার আলোচনা মুবারক হয়েছে আর তিনি উনার জন্য দুআ মুবারক করেননি এমনটি আমি কখনো দেখিনি। (মানাকিবে আবী হানীফা লিল মাওয়াফফাক- পৃষ্ঠা ৩০৮)
হযরত হারেছ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা বিশিষ্ট মুহাদ্দিছ হযরত আতা ইবনে আবী রাবাহ রহমতুল্লাহি আলাইহি উনার সামনে একে অপরের পিছনে থাকতাম এমতাবস্থায় যখন সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি আগমন করতেন, তখন উনার জন্য স্থান প্রশস্ত করে দিয়ে উনাকে কাছে টেনে নিতেন। (মানাকিবে আবী হানীফা লিল মাওয়াফফাক- পৃষ্ঠা ৩০৮)
সুফিয়ান ইবনে উয়াইনাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার চোখে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার ন্যায় কাউকে দেখিনি। (মানাকিবে আবী হানীফা লিল মাওয়াফফাক- পৃষ্ঠা ৩০৮)
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি বিশিষ্ট মুহাদ্দিছ হযরত মিসআর রহমতুল্লাহি আলাইহি উনাকে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সম্মুখে বসে প্রশ্ন করতে এবং উনার নিকট থেকে বুঝে নিতে দেখেছি। (তারীখে বাগদাদ-১৩/৩৪৩ পৃষ্ঠা)
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন, যদি আমার প্রতি অতিরঞ্জনের আঙ্গুলি নির্দেশ করার আশঙ্কা না হতো তাহলে আমি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার উপর কাউকে প্রাধান্য দিতাম না। (মানাকিবে আবী হানীফা লিল মাওয়াফফাক- ৩০৭ পৃষ্ঠা)
এখানে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার ব্যাপারে যুগশ্রেষ্ঠ কতিপয় ইমাম উনাদের উক্তি ও উনার সঙ্গে উনাদের আচরণের কিছু নমুনা উপস্থাপন করা হলো। যাদ্বারা একথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেলো যে, মুহাদ্দিছগণের নিকট সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মাক্বাম ছিল অনেক উচ্চে! উনার সমসাময়িক ইমামগণ কথা ও কাজে তা স্পষ্ট করে গেছেন।
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১৭ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১৭ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৭ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১৭ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১৭ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১৭ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১৮ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে