মুহব্বতের বদলার ধরনটা কি রকম হতে পারে? (১)
কিতাবে বর্ণিত রয়েছে: বাগদাদ শরীফে কিছু লোক ছিলো যারা ছিনতাই, মারা-মারি, কাটা-কাটি, লুটপাট করতো, নানা রকম অপকর্মে লিপ্ত ছিলো এবং মানুষ নিয়েও তারা ব্যবসা করতো। নাউযুবিল্লাহ! এখন পুরুষ যারা তারা ছিনতাই, খুন-খারাবি, মাল-সামানা আত্মসাৎ ইত্যাদি করতো। আর যারা মহিলা ছিলো তাদের দায়িত্ব ছিলো নানান মেয়েদেরকে ধোঁকা দিয়ে এনে তাদের মাধ্যমে তারা ব্যবসার কোশেশ করতো। নাউযুবিল্লাহ!
একদিন একটা ঘটনা ঘটলো। যে এলাকায় তাদের আস্তানা ছিলো, তা ছিল রাস্তার শেষ প্রান্ত। যার পরে বাড়ি ঘর নেই, সেখানে বড় ময়দান খোলামেলা জায়গা ঝোপঝাড় জঙ্গল। তারা লোকদেরকে ধোঁকা দিয়ে সংক্ষিপ্ত রাস্তায় নিয়ে এসে তাদের মাল-সামানা লুটপাট করতো, ছিনতাই করতো, জুলুম করতো এবং মহিলাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে আসতো ব্যবসার জন্য। নাউযুবিল্লাহ! তাদের মধ্যে বৃদ্ধা মহিলারা এই বলে মেয়েদেরকে ধোঁকা দিতো যে, যদি শহরে সংক্ষিপ্তভাবে যেতে হয় তাহলে এই সংকীর্ণ রাস্তা দিয়েই যেতে হবে।
একদিন রাত্রে একটা ঘটনা ঘটলো। এক বৃদ্ধা মহিলা এই বলে একটা মেয়েকে ধোঁকা দিয়ে নিয়ে আসলো যে, যদি খুব দ্রুত শহরে যেতে হয় তাহলে এই রাস্তা দিয়ে আসুন। এখন সেই মেয়ে সহজ সরলভাবে সেই বৃদ্ধা মহিলাকে বিশ্বাস করে সেই রাস্তা দিয়ে আসলেন। এসে দেখেন যে, এখানেই রাস্তা শেষ। এখানে অনেক পুরুষ-মহিলার অবস্থান। মনে হচ্ছে সবগুলো এলোমেলো, বদচরিত্র, ছিনতাইকারী, খুনি ডাকাতদের অবস্থান। মেয়েটি এদের চাল-চলন আচার-ব্যবহার লক্ষ্য করে বিব্রত বোধ করতে লাগলেন। এখন তাদের মধ্যে কিছু লোক তারা মনে করলো তাকে নিয়ে তারা ব্যবসা করবে। নাউযুবিল্লাহ! তখন সেই মেয়েটি বললেন, দেখ তোমরা আমার মান-সম্মান, ইজ্জত, হুরমত নষ্ট করো না। কারণ আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম তিনিই আমার সম্মানিতা মাতা। সুবহানাল্লাহ! কাজেই তোমরা আমার সাথে অসৎ ব্যবহার করো না। আমাকে ধোঁকা দিয়ে এখানে এনেছো, আমি কিন্তু এখানে আসতে চাইনি। আমাকে আমার যে পথ সে পথে চলে যেতে দাও। এখন যারা দুষ্ট লোক ছিলো তারা অনেক চূ-চেরা করতে থাকলো। আর সেই মেয়েটি বারবার উক্ত বিষয়টি বলতেছিলেন, আমাকে এনেছো ধোঁকা দিয়ে আমার ইজ্জত সম্মান নষ্ট করো না, আমাকে যেতে দাও। তাদের মধ্যে একজন লোক ছিলো সে তাদের মধ্যে মোটামুটি সরদার। এই মেয়েটির কথা শুনে তার মনে একটা ফিকির আসলো, যদি সত্যিই তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ-ই হয়ে থাকেন, যদি তিনি সাইয়্যিদাহ হয়ে থাকেন তাহলে উনার সাথে কোন খারাপ ব্যবহার করা ঠিক হবে না। ইহকাল তো নষ্ট হবেই পরকালও নষ্ট হবে। তখন সরদার লোকটা অন্যান্যদের বললেন, তোমরা উনাকে চলে যেতে দাও। তোমরাতো অনেক কিছু করে থাকো আজকের জন্য মেয়েটাকে ছেড়ে দাও। এখন যারা তার সঙ্গী সাথী ছিলো তারা মনে করলো, হয়ত আমাদের সরদার সে উনাকে একাই কোন ব্যবসা করার চক্রান্তÍ করছে। নাউযুবিল্লাহ! কিন্তু তিনি হাক্বীক্বীভাবে বলতেছিলেন, যেহেতু এই মেয়ে পরিচয় দিচ্ছেন তিনি সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম উনার আওলাদ, কাজেই এখানেতো অবশ্যই বিষয়টা ফিকির করতে হবে। এক পর্যায় অনেক কথা কাটাকাটি হলো, হাতা-হাতি হলো। তাদের একজন ছুরি নিয়ে আসলো সরদারকে হত্যা করার জন্য। উল্টো সরদার ঐ লোকটাকে ছুরি দিয়ে হত্যা করে ফেললেন। যখন এদের খুনাখুনি শুরু হয়ে গেলো, অন্যান্য যারা পালিয়ে গেলো। সরদার লোকটি সরাসরি তাকে হত্যা করে ফেললেন। তিনি আহত অবস্থায় সাইয়্যিদযাদী উনাকে বললেন, আপনি দয়া করে তাড়াতাড়ি এখান থেকে চলে যান কারণ তাদের সংখ্যা অনেক। এখন হয়ত তারা পালিয়ে গেছে, তারা আরো লোকজন নিয়ে আসবে। তখন আমার পক্ষে আপনার ইজ্জত সম্মান রক্ষা করা কঠিন হয়ে যাবে। দয়া করে আপনি তাড়াতাড়ি চলে যান। সেই সাইয়্যিদযাদী সেখান থেকে তাড়াতাড়ি চলে গেলেন, হিফাযতে উনার গন্তব্য স্থানে গিয়ে পৌঁছলেন। সুবহানাল্লাহ! (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন।)
-০-
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।