মুসলিম বিশ্বের জন্য ‘পরিবহন মহাপরিকল্পনা’ প্রস্তাব এরদোগানের
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলোর মধ্যে শক্তিশালী ও সমন্বিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসি পরিবহনমন্ত্রীদের এক সম্মেলনে পাঠানো বার্তায় তিনি এ আহ্বান জানান।
এরদোগান বলেন, এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত মুসলিম দেশগুলোর ভৌগোলিক অবস্থান একটি বড় কৌশলগত শক্তি। প্রাকৃতিক করিডোর, তরুণ জনশক্তি ও দ্রুত বর্ধনশীল বাজারকে কাজে লাগাতে হলে দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর ও বিমানবন্দরগুলোর সংযোগ জোরদার করা গেলে তা শুধু বাণিজ্যই বাড়াবে না, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগও ত্বরান্বিত করবে।
তুরস্কের অবকাঠামো উন্নয়নের উদাহরণ তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল ও বিভিন্ন সেতু নির্মাণের মাধ্যমে দেশটি বৈশি^ক বাণিজ্যপথে নিজেদের অবস্থান শক্ত করেছে। বিশেষ করে ট্রান্স-কাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিকভাবে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।
এরদোগান বলেন, এসব বিনিয়োগকে তুরস্ক কেবল জাতীয় প্রকল্প হিসেবে দেখছে না; বরং ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি জোরদার ও যৌথ উদ্যোগে আন্তঃসীমান্ত করিডোর গড়ে তোলাই তাদের লক্ষ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)