মুসলিম নারী সিনেটরের অভিযোগ
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ মে, ২০২৫ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম হিজাব পরিহিত নারী সিনেটর ফাতেমা পেইম্যান এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে অশালীন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী মন্তব্য করার অভিযোগ তুলেছেন।
একটি সামাজিক আনুষ্ঠানিকতায় মদ্যপ অবস্থায় ওই সহকর্মী তাকে উদ্দেশ্য করে বলেছে, ‘চলো, তোমাকে একটু ওয়াইন খাওয়াই, তারপর দেখি তুমি টেবিলের ওপর নাচো’। এ ধরনের মন্তব্যে বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফাতেমা।
তিনি বলেন, ‘আমি মদ পান করি না। আর তোমরা মদ খাও বলে আমাকে ভিন্ন কেউ ভাবা- এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না’।
ফাতেমার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। মাত্র ২৮ বছর বয়সে ২০২২ সালে লেবার পার্টির টিকিটে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ফাতেমা। তার মতে, বর্তমান সময়ের তরুণ রাজনীতিকরা এখন আর কোনো অন্যায়, অসম্মানজনক আচরণ বা বৈষম্যকে চুপচাপ মেনে নিচ্ছেন না। তিনি বলেন, ‘না বলা মানেই হচ্ছে নিজের সীমারেখা স্পষ্ট করা, আর সেটা অন্যের প্রতি দয়া নয়, বরং নিজের প্রতি সম্মান’।
ঘটনার পরপরই তিনি ‘পার্লামেন্টারি ওয়ার্কপ্লেস সাপোর্ট সার্ভিস’ নামের একটি স্বাধীন সংস্থার কাছে অভিযোগ দায়ের করেন।
ফাতেমা জানান, সংস্থাটি তার অভিযোগ গ্রহণ করে দ্রুত ও পেশাদারভাবে ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট যে, বিষয়টি খুব দ্রুত ও সুষ্ঠুভাবে সমাধান হয়েছে’। সূত্র: এবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)