মুসলিমদের মনের কথা শুনুন -শাহি ইমাম বোখারী
, ২৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ভারতে ‘ঘৃণার ঝড়’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি ভারতের নিপীড়িত মুসলমানদের মতে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রীর প্রতি মুসলিমদের মনের কথা শোনার জন্য (‘মন কি বাত’) আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে নুহতে দাঙ্গা এবং চলন্ত ট্রেনে রেলওয়ের এক পুলিশ সদস্যের চার ব্যক্তিকে হত্যার ঘটনা উল্লেখ করে দিল্লির ঐতিহাসিক মসজিদটির ইমাম বুখারি তার জুমুয়ার খুতবায় বলেন, ভারতের নিপীড়িত মুসলমানদের মতে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রীর উচিত মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবীদের সাথে সংলাপে বসা।
বুখারি বলেন, ‘দেশের বিদ্যমান পরিস্থিতির কারণে আমি বলতে বাধ্য হচ্ছি। দেশের পরিস্থিতি ভয়াবহ এবং ঘৃণার ঝড় দেশের শান্তির ওপর ভয়াবহ আঘাত হানতে যাচ্ছে। ’
তিনি ভারতের নিপীড়িত মুসলমানদের মতে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রীর মাসিক রেডিও প্রোগ্রাম প্রসঙ্গে বলেন, “আপনি আপনার ‘মন কি বাত’ বলছেন। কিন্তু আপনার উচিত মুসলিমদের ‘মন কি বাত’ শোনা। বিদ্যমান পরিস্থিতিতে মুসলিমরা বিপদে আছে, তারা তাদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। ’
ইমাম বুখারি বলেন, ঘৃণা ও সাম্প্রদায়িক সহিংসতা সামাল দিতে আইন ‘দুর্বল’ বলে প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, ‘একটি ধর্মের জনসাধারণকে প্রকাশ্যে হুমকি দেয়া হচ্ছে। পঞ্চায়েতের বৈঠকে মুসলিমদের বয়কট করার এবং তাদের সাথে ব্যবসা না করতে বলা হচ্ছে। বিশ্বে ৫৭টি মুসলিম দেশে অমুসলিমরা বসবাস করে। কিন্তু তারা তাদের জীবন ও জীবিকা নিয়ে কোনো ধরনের হুমকির মুখে পড়ে না। ’
বুখারি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)