মুসলিমদের বাদ দিয়ে নাগরিকত্ব আইন বাস্তবায়ন নিয়ে ভারতে বিক্ষোভ
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন বলছে, মুসলিম না হলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের মানুষ ভারতীয় নাগরিকত্ব চাইতে পারবে। মুসলিমদের বাদ দিয়ে বিতর্কিত এই নাগরিকত্ব আইন কার্যকরের সরকারি ঘোষণার পর দেশটিতে শুরু হয়েছে বিক্ষোভ। খবর আরব নিউজের।
ভারতের পার্লামেন্টে ২০১৯ সালে এই বিল পাস হয়। কিন্তু, কার্যবিধি কী হবে তা না জানা পর্যন্ত এটি কার্যকর হচ্ছিল না। সে বছর প্রচ- বিক্ষোভের মুখে এই প্রক্রিয়া বিঘিœত হয়। সে সময় শতাধিক মানুষ শহীদ হয়েছিলেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গত সোমবার (১১ মার্চ) বলেছে, মোদি ‘আরেকটি প্রতিশ্রুতি দিয়েছে’। সে বলেছে, প্রধানমন্ত্রী ‘হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের প্রতি আমাদের সংবিধান প্রণেতাদের দেওয়া প্রতিশ্রুতি উপলব্ধি করেছে।’
সিএএ বাস্তবায়নের ঘোষণার পর সে রাতেই আসামের গুয়াহাটিতে আইনের নির্দেশিকার অনুলিপি পোড়ানোসহ বিক্ষিপ্ত প্রতিবাদ হয়।
এএফপি বলেছে, ভারতীয় ছাত্র ফেডারেশনের সদস্যরা গত মঙ্গলবার চেন্নাইতে নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিবাদ করে। আরও কিছু স্থানে বিক্ষোভ হয়েছে।
ইউনিয়নের মহাসচিব বলেছে, ‘এএএসইউ ছাড়া আরও ৩০টি জাতিগত সংগঠন এই আইন বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিবাদ করছে।’
এর আগে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মুসলিম অধিকার সংগঠনগুলো বলছে, প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) সম্বলিত আইনটির মাধ্যমে ভারতের ৪০ কোটি মুসলমানের সঙ্গে বৈষম্য করা হয়েছে। তাদের আশঙ্কা, সরকার কিছু সীমান্তবর্তী রাজ্যে কোনোরকমের কাগজপত্র ছাড়াই মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে দিতে পারে।
আইনটি ‘মুসলিমবিরোধী’ বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে বিজেপি সরকার। আইনটির সমর্থনে তারা বলেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে নিপীড়নের সম্মুখীন সংখ্যালঘুদের সাহায্য করার জন্য এটি প্রয়োজন রয়েছে।
অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, ২০১৪ সালে দেশটিতে মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মুসলমানদের ওপর নিপীড়ন বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)