মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফির-মুশরিকরা (২)
আর এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় ‘তাফসীরে ইবনে কাছীর শরীফ’-এ উল্লেখ রয়েছে,
مَا ذَاكَ إِلَّا لِأَنَّ كُفْر الْيَهُودِ عِنَادٌ وَجُحُودٌ وَمُبَاهَتَةٌ لِلْحَقِّ وغَمْط لِلنَّاسِ وتَنَقص بِحَمَلَةِ الْعِلْمِ وَلِهَذَا قَتَلُوا كَثِيرًا مِنَ الْأَنْبِيَاءِ حَتَّى هَمُّوا بِقَتْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَ مَرَّةٍ وَسَحَرُوهُ وألَّبوا عَلَيْهِ أَشْبَاهَهُمْ مِنَ الْمُشْرِكِينَ عَلَيْهِمْ لَعَائِنُ اللَّهِ الْمُتَتَابِعَةُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ
অর্থ: ইহুদীরা ঈমানদার উনাদের সাথে যে চরম শত্রুতা পোষণ করে তার কারণ এই যে, ইহুদীদের কুফরীসমূহ- চরম অবাধ্যতা, একগুঁয়েমী, জেদ, অবিশ্বাস, আস্বীকার, হক্বের বিরোধীত করা, হক্ব বা সঠিক বিষয়কে মিথ্যারোপ করা, মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছ জ্ঞান করা, মানুষের নাশুকুরগুজারী করা এবং আলিম বা মহান আল্লাহ পাক উনার খাছ বান্দা উনাদের মানহানী করা। না‘ঊযুবিল্লাহ! এ কারণে তারা অসংখ্য হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে শহীদ করেছে। এমনকি তারা স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেও শহীদ করার ষড়যন্ত্র করেছিলো। একবার নয়; বার বার। না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! তারা (উনার খাদ্যে বিষ মিশ্রিত করেছিলো, বাড়ীর ছাদের উপর থেকে পাথর মেরে শহীদ করার চেষ্টা করেছিলো,) উনার উপর যাদু করে এবং তাদের ন্যায় দুষ্ট প্রকৃতির মুশরিকদেরকে উনার বিরুদ্ধে একত্রিত করেছিলো (বদর, উহুদ, খন্দকসহ আরো অন্যান্য জিহাদ মুবারক-এ)। না‘ঊযুবিল্লাহ! মহান আল্লাহ পাক উনার লা’নত তাদের প্রতি অবিরত ধারায় ক্বিয়ামত অবধি। (তাফসীরে ইবনে কাছীর ৩/১৬৬)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন,
وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ
অর্থ: আহলে কিতাব অর্থাৎ ইহুদী-নাছারারা চায় আপনারা ঈমান আনার পর কি করে আপনাদেরকে কাফির বানানো যায়। তাদের ব্যক্তিগত হিংসা বশত। ” না‘ঊযুবিল্লাহ! (পবিত্র সূরা বাক্বারা : আয়াত শরীফ ১০৯)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন,
إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ فَسَيُنْفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ وَالَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ يُحْشَرُونَ
অর্থ: নিশ্চয়ই যারা কাফির তারা তাদের মাল-সম্পদ খরচ করে মহান আল্লাহ পাক উনার পথ থেকে (আপনাদেরকে) ফিরিয়ে দেয়ার জন্য। (এজন্য ক্বিয়ামত পর্যন্ত) তারা খরচ করতেই থাকবে। তারপর এটা তাদের জন্য আফসোসের কারণ হবে। অতঃপর তারা পরাজিত। (তারপরেও মুসলমানদেরকে কাফির বানানোর জন্য তারা খরচ করতেই থাকবে। ) আর যারা কাফির তাদেরকে মহান আল্লাহ পাক তিনি জাহান্নামে একত্রিত করবেন। নাঊযুবিল্লাহ! (পবিত্র সূরা আনফাল : আয়াত শরীফ ৩৬)
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।