ভারতে ইসলামবিদ্বেষ:
মুসলমানদের বাড়িঘর ভাঙচুর-লুটপাট করলো হিন্দুত্ববাদীরা
-পুলিশ উল্টো তারাবির নামাজ থেকে গ্রেফতার করলো ৪৯ মুসলিমকে
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
হিন্দুত্ববাদী ভারতের মধ্যপ্রদেশের জাবালপুর জেলার সিহোরা শহরে ভয়াবহ হিন্দুত্ববাদী সন্ত্রাসীপনার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সশস্ত্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী মুসলিম অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করেছে। তবে এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরিবর্তে হিন্দুত্ববাদী পুলিশ তারাবির নামাজ পড়া অবস্থায় ৪৯ জন মুসল্লিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে সিহোরার আজাদ চক এলাকায় একটি লাউডস্পিকার ব্যবহার কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে, মসজিদে তারাবির নামাজ চলাকালীন একজন মুসলিম যুবক মন্দিরের শব্দ কিছুটা কমাতে অনুরোধ করলে বিতর্কের শুরু হয়।
পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্রা করে হিন্দুত্ববাদীরা সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল সশস্ত্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও দাহ্য পদার্থ নিয়ে মুসলিম পাড়ায় চড়াও হয়। হামলাকারীরা কেবল সম্পত্তিই নষ্ট করেনি, বরং মুসলিম নারীদের উদ্দেশ্যে অশালীন ভাষা ও সম্ভ্রমহরণের হুমকি দিয়েছে বলেও স্থানীয়রা জানান।
সহিংসতা দমনে পুলিশের ভূমিকা নিয়েও জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, যখন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মুসলমানদের ঘরবাড়িতে আগুন দিচ্ছিল, তখন পুলিশ তাদের নিবৃত্ত না করে উল্টো মসজিদ থেকে ৪৯ জন মুসল্লিকে আটক করে নিয়ে যায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় মোট পাঁচটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মন্দির ভাঙচুরের মামলায় যে ৪৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তারা সবাই মুসলিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের কোটি কোটি ডলার অর্থব্যয়ে নির্মিত বহু ড্রোন সহজেই বিধ্বস্ত ও ধ্বংস করেছেন যোদ্ধারা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি, বসতি খালি করার নির্দেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












