রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৮)

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, সকাল ৫:০৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৫
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৮)
(১২) মুরীদের মনে কোন সন্দেহের উদ্রেক হলে তা স্বীয় শায়েখ উনার নিকট আরজ করবে। তিনি বুঝিয়ে দেয়া সত্ত্বেও যদি না বুঝে আসে, তবে নিজেরই ত্রুটি মনে করবে। কারণ উনারা মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী। তিনি উনাদেরকে ইলমে লাদুন্নী মুবারক বা বিশেষ জ্ঞানের দ্বারা ভুষিত করেছেন। যা সম্পর্কে সাধারণ মানুষ তো দূরের কথা জাহিরী ইলিমের অধিকারী বা নামধারী মাওলানারাই ওয়াকিফহাল নয়। কেননা পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
اِتَّقُوا فِرَاسَةَ الْمُؤْمِنِ فَإِنَّهُ يَنْظُرُ بِنُورِ اللهِ
অর্থ: আখেরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা মু’মিনের অর্ন্তদৃষ্টিকে ভয় করো, কেননা তিনি মহান রব তা’আলা উনার নূর দ্বারা সবকিছুই অবলোকন করে থাকেন।” (তিরমিযী শরীফ, মুজামুল কবীর-৮/১২১, ফাত্হুল বারী-১২/৩৮৮, কাশফুল খেপা-১/৪২, তানজীহুশ শরীয়াহ-২/৩০৫)
স্মর্তব্য, শায়েখ বা মুর্শিদ ক্বিবলা তিনি মুরীদের কাজ-কর্ম, ভাল-মন্দ হাক্বীক্বীভাবে পর্যবেক্ষণ করে তার সঠিক সমাধান প্রদান করেন। যদিও কখনো তা বাহ্যিকভাবে অপ্রাসঙ্গিক মনে হতে পারে।
এ প্রসঙ্গে সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি একটি ওয়াক্বিয়া আমাদেরকে নছীহত দানের উদ্দেশ্যে বর্ণনা করেছেন। নিম্নে উনার নূরুস সালাম মুবারক থেকে বর্ণিত ওয়াক্বিয়া খানা উল্লেখ করা হলো-
কিতাবে উল্লেখ করা হয়েছে, হযরত সুলত্বানুল হিন্দ খাজা গরীব নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব, বেমেছাল ব্যক্তিত্ব। উনার সিলসিলার উনার প্রধান খলীফা হচ্ছেন হযরত কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি। যার প্রসঙ্গে বলা হয়েছে যিনি প্রতিদিন এক দৃষ্টিতে চল্লিশজন লোককে আবদালের দরজায় পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ! সেই হযরত কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি উনার প্রধান খলীফা হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শোকর রহমতুল্লাহি আলাইহি, যিনি শাইখুল ইসলাম, শাইখুল আলম যার লক্বব। বেমেছাল ব্যক্তিত্ব। উনার ফযীলত বুযুর্গী রয়েছে। উনি একটি ঘটনা বর্ণনা করেছেন। যে-
مَنْ تَفَقَّهَ وَلَمْ يَتَصَوَّفْ فَقَدْ تَفَسَّقَ.
যে ফিক্বাহ শিখলো কিন্তু তাছাওউফকে গুরুত্ব দিলো না, সে একটা ফাসিক, একটা গুনাহগার। তাদের শানে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক বলেছেন-
يَا أَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اٰمِنُوْا
হে ঈমানদাররা ঈমান আন। তুমি ইলমে ফিক্বাহ শিক্ষা করেছ, তুমি তো তাকমীলে পৌঁছতে পারনি। তুমি ইলমে তাছাওউফ চর্চা করো। তাহলে তুমি তাকমীলে পৌঁছতে পারবে। সেটাই-
لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا
শরীয়ত দেয়া হয়েছে, তাছাওউফও দেয়া হয়েছে। শুধু শরীয়ত নিয়ে থাকবে, তাহলে পূর্ণতায় পৌঁছতে পারবে না।
যে হযরত শাইখুল আলম, শাইখুল ইসলাম বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শোকর রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেন, মূলত উনার যে বর্ণনা করেছেন উনার প্রধান খলীফা মাহবূবে ইলাহী হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি, হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করছেন ঘটনাটা, উনার পীর ছাহিব থেকে জেনে। উনিও সেটা দেখেছেন। যে উনি বর্ণনা করেন, হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শোকর রহমতুল্লাহি আলাইহি। উনার অনেক মুরীদ মু’তাকিদ ছিল, আলিম উলামা ছূফী দরবেশ অনেক ছিল। উনার আমল আখলাক্ব সীরত ছূরত দেখে সারা বিশ্বে নানান স্থান থেকে অনেক লোক এসে বাইয়াত হয়েছে। উনার বাড়ির নিকট এক ব্যক্তি ছিল, মোল্লা সাহেব নামে মশহূর, মোল্লাহ সাহেব। সে উনার দরবারে মাঝে মধ্যে আসা-যাওয়া করত। একদিন হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনি তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা, মোল্লাহ সাহেব! আপনি তো অনেক পড়াশোনা করছেন, যে হ্যাঁ, অনেক পড়াশোনা করেছি। ইসলামের ভিত্তি কয়টা? উনি বললেন, কেন হাদীছ শরীফে রয়েছে, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা।
بُنِيَ الْإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ.
ইসলামের ভিত্তি ৫টা বিষয়ের উপর। কালিমা, নামায, রোযা, হজ্জ ও যাকাত।
হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, মোল্লা সাহেব! আমি তো এক জায়গায় পড়েছিলাম, ইসলামের ভিত্তি ৬টা। কালিমা, নামায, রোযা, হজ্জ, যাকাত ও রুটি।
এ কথা শুনে সে মোল্লা সাহেব তো উত্তেজিত হয়ে গেল। বলেন কি আপনি? যে আপনারা এই পীর ফকীর যারা রয়েছেন, ইলিম নেই কালাম নেই। মনগড়া কথা বলেন। হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনি ধৈর্য্যধারণ করলেন। উনি আবার বললেন, যে আমি তো কিতাবে দেখেছি। সে খুব উত্তেজিত হয়ে গেল। যে ষষ্ঠ ইসলামের আবার বেনা কোথায় রয়েছে? কুরআন, হাদীছ, ইজমা, ক্বিয়াসে ফিক্বাহ ফতওয়ায় কোথাও নেই। এই বিষয়টা নিয়ে যখন হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি বললেন, সেই লোক উত্তেজিত হয়ে চলে গেল। যে এইজন্যই আমি পীর ফকীর যারা রয়েছে এদেরকে পছন্দ করি না, তাদের ইলিম নেই, আমল নেই, যেটা জানেনা সেটা নিয়ে তারা বাড়াবাড়ি করে থাকে। হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি আর কিছুই বললেন না। আরো কয়েকদিন সে আসলো। একইভাবে উনি জিজ্ঞাসা করলেন, সে একই জবাব দিল। শেষ বারে সে যখন একথা বললো, যে এদের ইলিম নেই, কালাম নেই, তখন সে কুরআন শরীফ উনার একটা আয়াতও তিলাওয়াত করলো, যে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক বলেছেন-
فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَىٰ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
যে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক বলেছেন, যারা যালিম তাদেরকে নছীহত করার পরও যদি তারা না শোনে তাদেরকে কাছে বসোনা। এটা বলে সেই মোল্লা সাহেব উঠে চলে গেল। বেশ কিছু দিন অতিবাহিত হলো। হঠাৎ সেই মোল্লাহ সাহেব হজ্জে যাবে। আসলো সাক্ষাত করার জন্য। যে আপনার সাথে দেখা করতে আসলাম। আমি এখন তো হজ্জে যাবো, কত দিন থাকি না থাকি। সে যামানায় তো হজ্জে যেতে হলে পায়ে হেটে বা সাওয়ারীতে বাহনে চড়ে যেতে হতো। অনেক সময় লাগতো। (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ৪ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ৪ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৪ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৪ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ৪ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৫ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে