মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১১)
হযরত বাবা ফরিদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, আমি একটা কিতাবে পেয়েছি। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ওলী ঠা-া মেজাজ, মৃদু মুচকি হাসি। উনি বললেন, কিতাবে পেয়েছি। যে কোথায় কিতাব নিয়ে আসেন, উনি খাদিমকে বললেন, যে আমার তাকের মধ্যে কিতাবটা রয়েছে, নিয়ে এসো তো। নিয়ে আসা হলো। উনার যারা মুরিদ-মুতাকিদ ছিলো সবাইকে দূরে সরিয়ে দিলেন, যে তোমরা দূরে সরে যাও। পৃষ্ঠা উল্টাতে লাগলেন। পৃষ্ঠা উল্টাতেছিলেন পৃষ্ঠা সব সাদা, লিখা নেই। মোল্লা সাহেব বললো, আপনার কিতাব তো খালি। উনি উল্টাতে উল্টাতে হঠাৎ একটা কাগজ বের হয়ে আসলো, যেই কাগজের মধ্যে লিখা ছিল সেই মোল্লা সাহেবের হাতে, আমার যিন্দেগীর সমস্ত নামায, রোযা, হজ্জ, যাকাত, ইবাদত-বন্দেগী একটা রুটির বিনিময়ে আমি দিয়ে দিলাম। তার সিগনেচার রয়েছে, সেটা দেখে মোল্লা সাহেব একটা লাফ দিয়ে চিৎকার করে হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনার পায়ে পড়ে কান্নাকাটি করলো, ইস্তিগফার তওবা করলো, বাইয়াত হয়ে গেল। যে পরবর্তী জীবনে সে নির্বাক ছিল, কোন কথাবার্তা বলতো না। সে কোনদিন হাসেওনি এর পরে মৃত্যু পর্যন্ত। সেই কাগজটা দেখতে পেল হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনার কাছে। যে আমার যিন্দেগীর সমস্ত নামায, রোযা, হজ্জ, যাকাত, ইবাদত-বন্দেগী আমি রুটির বিনিময়ে দিয়ে দিলাম।
উনি বললেন, হে মাওলানা সাহেব! তাহলে দেখা যাচ্ছে যে, কালিমা, নামায, রোযা, হজ্জ, যাকাত এর পাশাপাশি ইসলামের ষষ্ঠ বেনা হচ্ছে রুটি। রুটির বিনিময়ে যখন সব বিক্রি হয়ে যায়, তাহলে তো রুটিও একটা বেনা রয়েছে। সেটাই বলা হয়েছে-
مَنْ تَفَقَّهَ وَلَمْ يَتَصَوَّفْ فَقَدْ تَفَسَّقَ
যে ফেক্বাহ করলো, তাছাওউফ চর্চা করলো না, সে যত বড় আলিম দাবি করুক, সে ফাসিক। সে তার ঈমান বিক্রি করে দিবে দুনিয়ার জন্য। সে তার ঈমান বিক্রি করে দিবে দুনিয়ার জন্য। যেমন মোল্লা সাহেব বিক্রি করে দিয়েছে। সে বিশ্বখ্যাত আলিম ছিল, মাওলানা ছিল, মোল্লা ছিল। সে তার ঈমান বিক্রি করে দিল রুটির বিনিময়ে। সেই রুটি খাইয়েছিলেন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি। প্রতি তিন দিন পর পর উনি নিজে ফেরিওয়ালা সেজে সে খাঞ্চা মাথায় করে নিয়ে তাকে খাওয়ায়ে আসতেন, পান করায়ে আসতেন। তার জীবন বাঁচানোর জন্য উনি সে কাজ করেছেন। কিন্তু সে মোল্লা সাহেব সেটা বুঝতে পারেনি। সে একবারের জন্য ফিকির করলো না, যে, সে যেখানে ছিলো জনমানবহীন, ঝোপ-ঝাড় জঙ্গল, পাহাড় ও সমুদ্রের পাড়ে। সেখানে ফেরিওয়ালা আসে কোথা থেকে?
যাই হোক, যখন সে কাগজ দেখলো সে বুঝতে পারলো, যে উনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী। উনি তো তাকে খাওয়ায়েছেন, পরিয়েছেন। উনি তো তাহলে সব জানেন। সে লাফ দিয়ে চিৎকার করে পায়ে পড়ে ইস্তিগফার করলো, কান্নাকাটি করলো, তওবা করলো, বাইয়াত হলো, আজীবনের জন্য উনার খাদিম হয়ে গেল। যে এর পরে সে নির্বাক ছিল। কখনো সহজে সে হাসতো না। তাকে কেউ হাসতে দেখেনি। প্রয়োজন ছাড়া সে কথা বলতো না।
অতএব মুরীদ শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার যে কথা ও কাজের রহস্য বুঝতে পারবেনা, তাতে নিজের জ্ঞানের স্বল্পতা ও বিবেকের সংকীর্ণতা মনে করবে তাহলে শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার মহব্বতের কোন বিঘœতা ঘটবেনা। কেননা মহব্বত কমে গেলে শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ক্বল্ব্ মুবারক হতে মুরীদের ক্বল্বে ফয়েজ আসাও কমে যাবে। তাই কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে কোনরূপ বাদ-প্রতিবাদ করা যাবে না এমনকি অন্তরেও সন্দেহ পর্যন্ত করা যাবে না। (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।