শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মুতার জিহাদ এবং মুসলমানদের বেমেছাল বীরত্ব (৬)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩০ জুন, ২০২৪, সকাল ৫:২৫
মুতার জিহাদ এবং মুসলমানদের বেমেছাল বীরত্ব (৬)

দ্বিতীয় সেনাপতি হযরত জা’ফর ইবনে আবী ত্বালিব রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার শাহাদাতী শান মুবারক প্রকাশ:
প্রথম সেনাপতি হযরত যায়েদ ইবনে হারিছাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি শাহাদাতী শান মুবারক প্রকাশের পর পতাকা মুবারক হাতে নেন দ্বিতীয় সেনাপতি হযরত জা’ফর ইবনে আবী ত্বালিব রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি। তিনি সেনাপতি হিসাবে জিহাদ মুবারক উনার ময়দানে অবতীর্ণ হন। জিহাদ মুবারক কঠিন থেকে কঠিনতর হতে থাকে। এক পর্যায়ে তিনি উনার ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে নেমে অত্যন্ত বীর বিক্রমে কাফির সৈন্যদের ভিতরে ঢুকে পড়েন এবং জিহাদ মুবারক করতে থাকেন আর কাফিরদেরকে কচুকাটা করতে থাকেন। ‘আবূ দাঊদ শরীফসহ’ আরো অন্যান্য কিতাবে বর্ণিত রয়েছেন-
عَنْ حَضْرَتْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ حَدَّثَنِي أَبِي الَّذِي أَرْضَعَنِي وَهُوَ أَحَدُ بَنِي مُرَّةَ بْنِ عَوْفٍ وَكَانَ فِي تِلْكَ الْغَزَاةِ غَزَاةِ مُؤْتَةَ قَالَ وَاللَّهِ لَكَأَنِّي أَنْظُرُ إِلَى حَضْرَتْ جَعْفَرٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ حِينَ اقْتَحَمَ عَنْ فَرَسٍ لَهُ شَقْرَاءَ فَعَقَرَهَا ثُمَّ قَاتَلَ الْقَوْمَ.
অর্থ: হযরত আব্বাদ ইবনে আব্দুল্লাহ্ ইবনে যুবায়র রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার দুধ পিতা তিনি আমার নিকট বর্ণনা করেন, যিনি মুররা ইবনে আওফ বংশীয় একজন বিশেষ ব্যক্তিত্ব মুবারক ছিলেন। তিনি মুতার জিহাদ মুবারক-এ অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, ‘মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমি যেন এখনও দেখতে পাচ্ছি যে, ( মুতার জিহাদ মুবারক উনার কঠিন মুহূর্তে) হযরত জা’ফর ইবনে আবী ত্বালিব রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি নিজের সাদা ঘোড়া থেকে নেমে ঘোড়ার পাগুলো কেটে দেন। (যাতে কাফিররা ঘোড়াটিকে মুসলিম বাহিনী উনাদের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। ) তারপর তিনি কাফিরদের সাথে জিহাদ মুবারক করতে থাকেন, তাদেরকে কচুকাটা করতে থাকেন। সুবহানাল্লাহ! (আবূ দাঊদ শরীফ, সীরাতে ইবনে হিশাম)
‘সীরাতে ইবনে হিশামে’ উল্লেখ রয়েছেন-
أَنَّ حَضْرَتْ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ أَخَذَ اللِّوَاءَ بِيَمِينِهِ فَقطِعَتْ فَأَخَذَهُ بِشِمَالِهِ فَقُطِعَتْ فَاحْتَضَنَهُ بِعَضُدَيْهِ.
অর্থ: হযরত জা’ফর ইবনে আবী ত্বালিব রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি ডান হাত মুবারক-এ পতাকা মুবারক ধারণ করেন। কাফিরদের তরবারির আঘাতে প্রথমে উনার ডান হাত মুবারক শহীদ হন। তারপর তিনি বাম হাত মুবারক-এ পতাকা মুবারক তুলে ধরেন। অতঃপর উনার বাম হাত মুবারকও কাফিরদের তরবারির আঘাতে শহীদ হন। তারপর তিনি উনার দুই হাত মুবারক উনাদের বাহুদ্বয়ের সাহায্যে বুকের সাথে পতাকা মুবারক জড়িয়ে ধরেন। সুবহানাল্লাহ!
এই অবস্থাতেই একের পর তীর, বর্শা ও তরবারির আঘাতে দ্বিতীয় সেনাপতি হযরত জা’ফর ইবনে আবী ত্বালিব রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন-
كُنْتُ فِيهِمْ فِي تِلْكَ الغَزْوَةِ فَالْتَمَسْنَا حَضْرَتْ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ فَوَجَدْنَاهُ فِي القَتْلَى وَوَجَدْنَا مَا فِي جَسَدِهِ بِضْعًا وَتِسْعِينَ مِنْ طَعْنَةٍ وَرَمْيَةٍ.
অর্থ: আমি সেই জিহাদ মুবারক-এ ছিলাম। আমরা হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে খুঁজে শাহাদাতী শান মুবারক প্রকাশ অবস্থায় পেলাম। আমরা উনার শরীর মুবারক-এ ৯০টির অধিক তীর, তরবারী ও বর্শার আঘাত প্রত্যক্ষ করেছি। (বুখারী শরীফ, শরহুস সুন্নাহ্)
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি আরো বলেন-
لَيْسَ مِنْهَا شَيْءٌ فِي دُبُرِهِ يَعْنِي فِي ظَهْرِهِ
অর্থ: (৯০টির অধিক তীর, তরবারী ও বর্শার আঘাত) ঐ আঘাত গুলির সব কয়টি আঘাতই ছিল সম্মুখ দিকে। পিছন দিকে কোনো আঘাত ছিল না। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, সুনানে সাঈদ ইবনে মানছূর, আল মু’জামুল কাবীর লিত ত্ববারনী, মুস্তাখরাজে আবী আওয়ানাহ্ ইত্যাদি)
এভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঘোষণা মুবারক অনুযায়ী মুতার জিহাদ মুবারক উনার দ্বিতীয় সেনাপতি হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! (চলবে)

-মুহাদ্দিস মুহম্মদ আল আমীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬