মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে সহায়তার অভিযোগ, টেলিনর সদরদপ্তরে নরওয়ে পুলিশের অভিযান
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ রবি, ১৩৯৪ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনর মানবতাবিরোধী অপরাধে সহায়তা ও প্ররোচনা দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে নরওয়ের পুলিশ। খবর প্রকাশ করেছে ডয়চে ভেলে।
এতে বলা হয়, নরওয়ের জাতীয় অপরাধ তদন্ত বিভাগ (এনসিআইএস) ও নিরাপত্তা সংস্থা (পিএসটি) এক বিবৃতিতে জানিয়েছে, মামলার অংশ হিসেবে মঙ্গলবার অসলোতে টেলিনরের সদরদপ্তরে তদন্তকারীরা অভিযান চালিয়েছেন।
নরওয়ের পুলিশ জানিয়েছে, ‘টেলিনর মিয়ানমার সামরিক জান্তার কাছে গ্রাহকদের অতীতের ট্রাফিক ডেটা হস্তান্তর করেছে।’ পুলিশ আরও জানায়, তথ্যগুলো এমন সময়ে হস্তান্তর করা হয়, ‘যখন জান্তা সরকার বেসামরিক জনগোষ্ঠীর একাংশের ওপর ব্যাপক দমন-পীড়ন ও নির্যাতন’ চালাচ্ছিল।
তদন্তে সহযোগিতার দাবি:
সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে নিজেদের ব্যবসা বিক্রি করে দেয় টেলিনর। ২০২২ সালের মার্চে দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নেয় প্রতিষ্ঠানটি।
টেলিনর জানিয়েছে, তারা তদন্তকারীদের সঙ্গে নিবিড়ভাবে সহযোগিতা করছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
মামলায় যা বলা হয়েছে:
সুইডেনের একটি অলাভজনক সংস্থা টেলিনরের বিরুদ্ধে মামলাটি করেছে। চলতি বছরের শুরুর দিকে করা মামলায় বলা হয়, মিয়ানমার জান্তা সরকারের সন্দেহভাজন রাজনৈতিক প্রতিপক্ষদের কল লগ ও অবস্থান-সংক্রান্ত তথ্য শেয়ার করেছিল টেলিনর। এর ফলে অন্তত একজন বিশিষ্ট কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
নিরুপায় ছিল টেলিনর?
অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে গিয়ে টেলিনর দাবি করেছে, তারাও পরিস্থিতির শিকার। প্রতিষ্ঠানটি রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে বলেছে, ‘সামরিক অভ্যুত্থানটি মিয়ানমারের জনগণের জন্য ছিল এক ট্র্যাজেডি। সেই অবস্থায় আমরা এমন এক অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম যে আমাদের হাতে ভালো কোনো বিকল্পই ছিল না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সামরিক কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করলে কর্মীদের কারাবাস, নির্যাতন বা মৃত্যুদণ্ডের ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা ছিল। আমাদের সামনে তখন আর কোনো বাস্তবসম্মত বিকল্প ছিল না এবং আমরা আমাদের কর্মীদের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারতাম না।’
টেলিনর আরও জানিয়েছে, এ ঘটনায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়নি বা কাউকে তদন্তের আওতায় নেয়া হয়নি।
এ বিষয়ে অসলোতে অবস্থিত মিয়ানমার দূতাবাসের বক্তব্য জানতে চেয়েছে রয়টার্স। তবে কোনো সাড়া পাওয়া যায়নি।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত নজরদারি সরঞ্জাম
নরওয়ের পুলিশ জানিয়েছে, মিয়ানমারে নিজেদের ব্যবসা বিক্রির প্রক্রিয়ায় ‘নিষেধাজ্ঞার আওতাভুক্ত নজরদারি সরঞ্জাম’ও হস্তান্তর করেছে টেলিনর। ওই লেনদেনে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না নেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত চলছে।
‘জাস্টিস ফর মিয়ানমার’-এর মুখপাত্র ইয়াদানার মাউং রয়টার্সকে বলেন, ‘মিয়ানমারে নরওয়ের ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে টেলিনরের বিরুদ্ধে নরওয়ের পুলিশের তদন্ত করার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












