মিন্টুর বার্ষিক আয় দেড় কোটি, রয়েছে ৫০৭ কোটি ৮০ লাখ টাকার সম্পদ
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। পেশায় ব্যবসায়ী মিন্টুর মোট সম্পদ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা।
তিনি পূর্বে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব থাকলেও ২০২৫ সালের ৯ ডিসেম্বর তা পরিত্যাগ করেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।
হলফনামায় দেখা যায়, তার স্থাবর সম্পত্তি ৩৩৩ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা। তার মধ্যে অকৃষি জমি ৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৬৯৫ টাকা, আবাসিক বা বাণিজ্যিক ভবন ৪২ লাখ ৫২ হাজার ১৩০ টাকা এবং বাড়ি ও অ্যাপার্টমেন্ট ৩০ লাখ ৪২ হাজার ৮৫৪ টাকা।
মিন্টুর অস্থাবর সম্পদ রয়েছে ১৭৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৪০১ টাকার। তার মধ্যে নগদ ৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ৪৪১ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৬১৬ টাকা, বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ১৫১ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৮৩৮ টাকা, সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, ডাক সঞ্চয়পত্র এবং ক্রিপটোকারেন্সি বিনিয়োগ ৭৪ লাখ ৩৮ হাজার ৩৬৩ টাকা, বিমা ও ট্রাস্ট থেকে ২৯ হাজার ৩৫০ টাকা, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ২ লাখ টাকা, ইলেক্ট্রনিক পণ্য ৮ লাখ ৮৮ হাজার ৮৫৮ টাকা, আসবাবপত্র ১৬ লাখ ৮ হাজার ৮০৯ টাকা ও অন্যান্য সম্পদ ১৮ কোটি ২২ লাখ ২৫ হাজার ১২৫ টাকা।
গত অর্থবছরে দেশের ভেতরে তার বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা। হলফনামায় দেশের বাহিরে থেকে তার কোনো আয় নেই বলে উল্লেখ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছর অনুযায়ী, মিন্টু কৃষিখাত থেকে ৪ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থানসহ অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া ২৪ লাখ ৯৮ হাজার ৩৬৯ টাকা, শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে ৩৯ লাখ ৬৪ হাজার ৪১৩ টাকা, চাকরি থেকে ৪২ লাখ টাকা এবং অন্যান্য উৎস থেকে ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা আয় করেন।
হলফনামায় নিজেকে ব্যবসায়ী উল্লেখ করলেও আয়ের উৎসে ব্যবসা খাত থেকে কোনো ধরনের আয়ের তথ্য উল্লেখ করেননি মিন্টু।এছাড়া ২০২৫-২০২৬ বর্ষে আয়কর রিটার্নে উল্লেখিত তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ১১৬ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ১৫৯ টাকা। আয়ের পরিমাণ ১ কোটি ১২ লাখ ১৬ টাকা। বিপরীতে তিনি আয়কর প্রদান করেছেন ৩৯ লাখ ৩২ হাজার ১৬ টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী, আবদুল আউয়াল মিন্টুর নিজের নামে কোনো ঋণ নেই। তবে তার সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৯৪ কোটি টাকা ঋণের তথ্য উল্লেখ করা হয়েছে।
আবদুল আউয়াল মিন্টু হলফনামায় তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালকে ব্যবসায়ী উল্লেখ করে তার মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৯৯ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৬৯৮ টাকা। তার মধ্যে স্থাবর সম্পত্তি ২৪ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৬৮৬ টাকা। অস্থাবর সম্পত্তি ৭৪ কোটি ৫৭ লাখ ৩৯ হাজার ১২ টাকা।
এছাড়া ২০২৫-২০২৬ বর্ষে জমা দেওয়া আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ১৪ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৯৪৫ টাকা। আয়ের পরিমাণ ১ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৩১৮ টাকা। আয়কর প্রদান করেছেন ২৮ লাখ ৭৩ হাজার ৮৭৪ টাকা।
অন্যদিকে নির্বাচনী হলফনামায় আবদুল আউয়াল মিন্টুর তিন পুত্র সন্তানের সর্বশেষ ২০২৫-২০২৬ কর বছরের তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বড় ছেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৫৯ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭০৭ টাকা। আয়ের পরিমাণ ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৫৩৬ টাকা। আয়কর প্রদান করেন ৫৭ লাখ ১৫ হাজার ১৭৩ টাকা।
তার মেজো ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪৯ কোটি ৩২ লাখ ১৬ হাজার ২২ টাকা। আয় ৫৩ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকা। আয়কর প্রদান করেন ১৫ লাখ ৩৩ হাজার ৪৪৯ টাকা।
ছোট ছেলে তাজোয়ার মোহাম্মদ আউয়ালের সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ২৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৫৩৭ টাকা। আয় দেখিয়েছেন ৪৯ লাখ ২৫ হাজার ৬২৯ টাকা। আয়কর প্রদান করেন ১৩ লাখ ৫৫ হাজার ৪৯৫ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












