মায়ের সঙ্গে আইসক্রিম নিয়ে অভিমানে শিশুর আত্মহত্যা
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের ত্রিশালে আইসক্রিম খাওয়া নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে মালয়েশিয়া প্রবাসীর ছেলে রিফাত হাসান (১১)।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের আনিস ভবনের পঞ্চম তলার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত স্থানীয় ইসলামি একাডেমি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সেদিন সন্ধ্যায় কোচিং থেকে ফেরার পর ফ্রিজে রাখা তিনটি আইসক্রিম বের করে একটি মায়ের, একটি বড় ভাইয়ের এবং আরেকটি নিজের জন্য নেয়। তবে তার আইসক্রিমটি ভাঙা থাকায় বিষয়টি নিয়ে মায়ের সাথে মনোমালিন্য হয়। এসময় তার মা তাকে বারান্দার বেলকনিতে আটকে রাখেন। কিছুক্ষণ পর ভেতর থেকে সিটকিরি আটকে গলায় হিজাবের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রিফাত।
দীর্ঘসময় দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অবশেষে বেলকনিতে ঝুলন্ত অবস্থায় রিফাতকে দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে যা জানা গেছে, আইসক্রিম খাওয়া নিয়ে মায়ের সাথে অভিমানের জেরে রিফাত আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)