মার্কিন হুমকির জবাব দিল ইরান
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
¬¬
ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান জানিয়েছে, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তার জবাব দেওয়া হবে। হোসেইন সালামি বলেছে, ‘যুক্তরাষ্ট্রের হুমকি আমরা শুনেছি। এমন নয় যে যুক্তরাষ্ট্র প্রথম এমন হুমকি দিচ্ছে। এখন আমরা দুই পক্ষই দুই পক্ষকে চিনি। ফলে যুক্তরাষ্ট্র যেন মনে রাখে, তারা আক্রমণ করলে আমরা চুপ করে বসে থাকব না। উত্তর দেওয়া হবে। ’
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশের পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছে, ‘ইরানের ওপর আক্রমণ হলে সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়া হবে। ’
যুক্তরাষ্ট্রের বক্তব্য:
গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলো, জর্দানে মার্কিন সেনা ঘাঁটিতে যে আক্রমণ হয়েছিল, তার জন্য দায়ী ইরানের মদদপুষ্ট গোষ্ঠী, এর জবাব দেওয়া হবে। তবে নানা স্তরে সেই জবাব দেওয়া হবে।
একই সঙ্গে সে বলেছিলো, ‘মধ্যপ্রাচ্যে আরো একটি যুদ্ধ সে চায় না। কৌশলী আক্রমণ চালানো হবে অপরাধীদের ওপর। কিন্তু সরাসরি যুদ্ধে নামবে না যুক্তরাষ্ট্র। ’
হোয়াইট হাউসে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার মুখপাত্র জন কিরবি বলেছে, বহু ধাপে আক্রমণ চালানো হবে। সব কৌশল বাইডেনের উপস্থিতিতে তৈরি করা হচ্ছে।
গত বুধবার হোয়াইট হাউস আবার জানিয়েছে, ৪৮ ঘণ্টা হয়ে যাওয়ার পরেও আক্রমণ হচ্ছে না মানে এই নয় যে আক্রমণ হবে না। দোষীদের শাস্তি দেওয়া হবে। অতি শিগগিরই দেওয়া হবে।
আক্রমণকারীদের বিষয়ে আরো স্পষ্ট তথ্য দিয়েছে হোয়াইট হাউস। তাদের বক্তব্য, ইরানের মদদে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে। একই ছাতার তলায় তারা অবস্থান করছে। তারাই জর্দানে মার্কিন ঘাঁটিতে আক্রমণের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ইরান এই গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সাহায্য করে বলে অভিযোগ করেছে।
বিশেষজ্ঞদের বক্তব্য, এই গোষ্ঠীগুলো দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল গাজা অভিযান শুরু করার পর সিরিয়া এবং ইরাকে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। ওই জায়গাগুলোতে বারবার আক্রমণ চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, হুথি যোদ্ধাদের একটি রকেট তারা ধ্বংস করেছে। এদিকে গত বুধবার রাতে সিরিয়ায় আক্রমণ চালিয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের যুদ্ধবিমান। সিরিয়ার সেনার বেশ কিছু সামরিক কাঠামো তারা ধ্বংস করেছে বলে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল জানিয়েছে। সিরিয়া থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে আক্রমণ চালানো হচ্ছিল বলে তাদের অভিযোগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












