মার্কিন বিমান অভিযান নিয়ে যা বললো নাইজেরিয়া
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
নাইজেরিয়ায় সক্রিয় আইএস, দেশটির স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লাকুরাওয়া এবং ডাকাত গ্যাংগুলোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দেশটিতে বিমান অভিযান চালিয়েছে মার্কিন বিমানবাহিনী। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় সোকোতোতে পরিচালনা করা হয়েছে এ অভিযান।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলার মুখপাত্র দানিয়েল বিওয়ালার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। বিওয়ালা জানিয়েছেন, নাইজেরিয়ার সরকারের সম্মতিক্রমে বৃহস্পতিবার ও জুমুয়াবার এ অভিযান পরিচালিত হয়েছে।
এএফপিকে তিনি বলেছেন, “আইএস, লাকুরাওয়া ও ডাকাত গ্যাংগুলোকে লক্ষ্য করে অভিযান পরিচালিত হয়েছে। গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে আইএসের সাহেল শাখার বেশ কয়েকজন সদস্য নাইজেরিয়ায় প্রবেশ করে লাকুরাওয়া গোষ্ঠী ও অন্যান্য ডাকাত গ্যাংগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে। এই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই অভিযানের জন্য সবুজ সংকেত দিয়েছে নাইজেরিয়ার সরকার।”
আফ্রিকার সাহেল অঞ্চল হলো সাহারা মরুভূমি এবং দক্ষিণের আর্দ্র সাভানার (তৃণভূমি) মধ্যে অবস্থিত বিশাল আধা-শুষ্ক একটি এলাকা, যা আটলান্টিক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত। এটি সেনেগাল, মালি, বুরকিনা ফাসো, নাইজার, চাদ, সুদানসহ ১০টিরও বেশি দেশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। সাহেল অঞ্চলে আইএসের যে শাখাটি সক্রিয়, সেটির নাম ইসলামিক স্টেট সাহেল প্রভিন্স (আইএসএসপি)।
নাইজেরিয়ায় সাহেল অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। দেশটিতে এখনও আইএস সাংগঠনিকভাবে তেমন শক্তিশালীও নয়। তবে প্রতিবেশী তিন দেশ নাইজার, বুরকিনা ফাসো ও মালিতে আইএস ব্যাপকভাবে সক্রিয়।
নাইজেরিয়াতেও আইএসের তৎপরতা আছে। দেশটির অনেক ডাকাত গ্যাং ও বিচ্ছিন্নতাদী গোষ্ঠীকে নিয়মিত অস্ত্র -রসদ সহায়তা দেয় আইএসএসপি।
এএফপিকে বিওয়ালা বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন বিমান বাহিনী এ অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীগুলোর কয়টি স্থাপনায় হামলা করা হয়েছে কিংবা কতজন হতাহত হয়েছে- সে সম্পর্কে মার্কিন সেনা কর্মকর্তারা এখনও আমাদের কোনো তথ্য জানায়নি; তবে তারা বলেছে, অভিযান সফল হয়েছে।” সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












