মার্কিন অর্থায়নে ৩০ দেশে ১২০ বিপজ্জনক রোগজীবাণুর ‘বায়োল্যাব’ নেটওয়ার্কের তথ্য ফাঁস
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের গোপনীয় কিছু নথি প্রকাশ করেছে দেশটির সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী। যুক্তরাষ্ট্র ৩০টির বেশি দেশে ১২০টির বেশি বিতর্কিত বায়োল্যাব প্রতিষ্ঠায় অর্থায়ন করেছে। এর মধ্যে মার্কিন অর্থায়নে ইউক্রেনে ৪০টিরও বেশি ল্যাব নির্মিত হয়েছে।
তুলসী অভিযোগ করেছে, আগের মার্কিন প্রশাসনগুলো এই কর্মসূচি সম্পর্কে এবং এর প্রকৃত পরিধি জনগণের কাছ থেকে আড়াল করে রেখেছিল।
প্রকাশিত নথি অনুযায়ী, অনেক গবেষণাগারে অ্যানথ্রাক্স, ইবোলা, মার্স, সার্স এবং প্লেগের মতো বিপজ্জনক রোগজীবাণু নিয়ে গবেষণা হয়েছে। কিছু ক্ষেত্রে তথাকথিত গেইন অব ফাংশন গবেষণাও পরিচালিত হয়েছে। এসব ল্যাবে জীবাণুর জৈবিক বৈশিষ্ট্য পরিবর্তন করে ক্ষমতা বৃদ্ধি করা হয়।
এসব বিতর্কিত গবেষণার জন্য ইনস্টিটিউট অব এক্সপেরিমেন্টাল অ্যান্ড ক্লিনিক্যাল ভেটেরিনারি মেডিসিন প্রতিষ্ঠানের নাম বিশেষভাবে উল্ল্যেখ করা হয়েছে। নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে বিপজ্জনক জীবাণু সংরক্ষিত রয়েছে এবং এটি ভাইরোলজি, ভেটেরিনারি মেডিসিন ও টক্সিকোলজি নিয়ে গবেষণা করে।
তুলসী আরও অভিযোগ করেছে, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্থোনি এবং পূর্ববর্তী প্রশাসনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র-সমর্থিত বায়োল্যাবের অস্তিত্ব সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করেছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।